Dhaka ০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ৮ নীলফামারীতে জুলাইয়ের চেতনায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান এনসিপির ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক, মোটরসাইকেল ও সিরাপ জব্দ, আটক ১ মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথম এডহক কমিটির সভা,বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত নাচোলে নানা আয়োজনে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত ঈশ্বরদীতে মাদক মামলায় এক ব্যাক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

ভোলার দৌলতখানে কোস্ট গার্ডের অভিযান দেশীয় বন্দুক ও কার্তুজ জব্দ

মোঃ শরিফ হোসেন ভোলা জেলা, প্রতিনিধি: ভোলার দৌলতখানে একটি বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি বিশেষ দল দৌলতখান থানাধীন চর মদনপুর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোঃ লোকমান মেম্বারের বাড়িতে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুনঃ  বাগমারা'য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭

তল্লাশিকালে লোকমানের ঘর থেকে ১টি দেশীয় একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত লোকমান মেম্বার কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কোস্ট গার্ডের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কোনাবাড়ী সড়কে স্টিকার বাণিজ্যে’ মাসে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ

ভোলার দৌলতখানে কোস্ট গার্ডের অভিযান দেশীয় বন্দুক ও কার্তুজ জব্দ

আপডেটের সময়: ০৭:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

মোঃ শরিফ হোসেন ভোলা জেলা, প্রতিনিধি: ভোলার দৌলতখানে একটি বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি বিশেষ দল দৌলতখান থানাধীন চর মদনপুর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোঃ লোকমান মেম্বারের বাড়িতে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুনঃ  মোংলায় ওয়াইল্ডটিমের আয়োজনে সুন্দরবন রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ

তল্লাশিকালে লোকমানের ঘর থেকে ১টি দেশীয় একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত লোকমান মেম্বার কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কোস্ট গার্ডের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রাহ্মুসে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে কাঁচকোল ডানতীর বাঁধ হুমকির মুখে। ভাঙ্গন প্রতিরোধে- জিও ব্যাগ