Dhaka ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদী থানা পুলিশ, জেলা (ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গত তিন মাসে গ্রেফতার হয়েছে ১০৩ জন তারাগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, পুলিশি অভিযানে ধর্ষক মাহাবুল গ্রেফতার মান্দায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন এমপি ডাঃ টিপু শিশু মুনতাসির বাঁচতে চায় ছয় অস্ত্রোপাচারের পরও থামেনি নিঃস্ব বাবা লড়াই চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড ধুনটে বিশেষ অভিযানে ৪৮টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস আগানগর ইস্পাহানি ঘাটে বুড়িগঙ্গায় মালবাহী ট্রাক নিমজ্জিত: উদ্ধার তৎপরতা অব্যাহত কবে কাটবে ঈদগাঁও উপ-স্বাস্থ্যকেন্দ্রের সংকট? কাউনিয়ায় ১,১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপকের রহস্যজনক মৃত্যু

বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭

মোঃ কামাল হোসেন (স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারায় ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে যাওয়ার পথে পেঁয়াজবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ পরীক্ষার্থীসহ অটোরিকশা চালক আহত হয়েছেন। আজ রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার দ্বিতীয় দিনে পদার্থবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। এ পরীক্ষায় অংশ নিতে হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের ৬ জন শিক্ষার্থীকে নিয়ে একটি অটোরিকশা ভবানীগঞ্জ পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বসন্তপুর মোড়ের বাঁকে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজবোঝাই একটি ট্রাক (রেজি. নং: ঢাকা মেট্রো-ন-১১-০৯৬৭)-এর সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশা চালক গোলাম হোসেন (৪৪) সহ অটোরিকশায় থাকা সকল পরীক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের মধ্যে বানাইপুর গ্রামের ইসরাত জাহান, দামনাশ গ্রামের নাসরিন আক্তার এবং কানাইশহর গ্রামের জান্নাতুন খাতুনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  অতিবৃষ্টির প্রভাবে বদলগাছীর পারসোমবাড়ী-সেনপাড়া সড়কে ধস, দ্রুত সংস্কারের জোর দাবি

তেবাড়িয়া গ্রামের ইসমত আরা কেয়া ও বিগোপাড়া গ্রামের আম্বিয়া খাতুন স্থানীয় ডাক্তারের কাছে  চিকিৎসাধীন রয়েছেন। হাটগাঙ্গোপাড়া এলাকার ইকবাল হোসেনের পা ভেঙে গেলেও আহত অবস্থায় ভবানীগঞ্জ পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেন। অটোরিকশা চালক গোলাম হোসেনও চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাদের স্বজনদের খবর দেন এবং দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসার ব্যবস্থা করেন। এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আহতদের মধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আহত শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে পাবলিক পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে এমন দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদী থানা পুলিশ, জেলা (ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গত তিন মাসে গ্রেফতার হয়েছে ১০৩ জন

বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭

আপডেটের সময়: ০৯:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

মোঃ কামাল হোসেন (স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারায় ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে যাওয়ার পথে পেঁয়াজবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ পরীক্ষার্থীসহ অটোরিকশা চালক আহত হয়েছেন। আজ রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার দ্বিতীয় দিনে পদার্থবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। এ পরীক্ষায় অংশ নিতে হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের ৬ জন শিক্ষার্থীকে নিয়ে একটি অটোরিকশা ভবানীগঞ্জ পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বসন্তপুর মোড়ের বাঁকে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজবোঝাই একটি ট্রাক (রেজি. নং: ঢাকা মেট্রো-ন-১১-০৯৬৭)-এর সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশা চালক গোলাম হোসেন (৪৪) সহ অটোরিকশায় থাকা সকল পরীক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের মধ্যে বানাইপুর গ্রামের ইসরাত জাহান, দামনাশ গ্রামের নাসরিন আক্তার এবং কানাইশহর গ্রামের জান্নাতুন খাতুনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  আগানগর ইস্পাহানি ঘাটে বুড়িগঙ্গায় মালবাহী ট্রাক নিমজ্জিত: উদ্ধার তৎপরতা অব্যাহত

তেবাড়িয়া গ্রামের ইসমত আরা কেয়া ও বিগোপাড়া গ্রামের আম্বিয়া খাতুন স্থানীয় ডাক্তারের কাছে  চিকিৎসাধীন রয়েছেন। হাটগাঙ্গোপাড়া এলাকার ইকবাল হোসেনের পা ভেঙে গেলেও আহত অবস্থায় ভবানীগঞ্জ পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেন। অটোরিকশা চালক গোলাম হোসেনও চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাদের স্বজনদের খবর দেন এবং দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসার ব্যবস্থা করেন। এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আহতদের মধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আহত শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে পাবলিক পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে এমন দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  শহীদ আহসান হাবিবের দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে ছোট ভাই ও চাচার আবেগঘন পোস্ট,দুই বছরেও বিচার না পাওয়ার অভিযোগ