Dhaka ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ৮ নীলফামারীতে জুলাইয়ের চেতনায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান এনসিপির ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক, মোটরসাইকেল ও সিরাপ জব্দ, আটক ১ মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথম এডহক কমিটির সভা,বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত নাচোলে নানা আয়োজনে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত ঈশ্বরদীতে মাদক মামলায় এক ব্যাক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

নির্বাচিত সংসদই দেশকে এগিয়ে নেবে: স্পিকার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ২৮৯ সময় দেখুন

মোঃ সাকিবুল ইসলাম,বরিশালঃ গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকলে নির্বাচিত সংসদই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্পিকার জানান, একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে। আশা করি এই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।

আরও পড়ুনঃ  শহীদ আহসান হাবিবের দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে ছোট ভাই ও চাচার আবেগঘন পোস্ট,দুই বছরেও বিচার না পাওয়ার অভিযোগ

গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়।” তার মতে, মানুষের মধ্যে গণতন্ত্রের প্রতি আগ্রহ বেড়েছে, যা দেশের ভবিষ্যৎ অগ্রগতির জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার বলেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্রজনতা ও সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়।” তিনি আশা প্রকাশ করেন, এই অভিজ্ঞতার মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।

আরও পড়ুনঃ  ঈশ্বরদী থানা পুলিশ, জেলা (ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গত তিন মাসে গ্রেফতার হয়েছে ১০৩ জন

অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও গণতন্ত্রকে অপরিহার্য বলে উল্লেখ করেন স্পিকার। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব। এ সময় তিনি আরও বলেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার তুলনায় রাজনীতির প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে। তার ভাষায়, “যখনই স্বৈরাচার মানুষের ওপর চেপে বসেছে, তখন ছাত্র-যুবকরাই রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে।” ফলে রাজনীতি মানুষের সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  সীতাকুন্ডের চার ইউনিয়নে বিএনপির ত্রাণ বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ

নির্বাচিত সংসদই দেশকে এগিয়ে নেবে: স্পিকার

আপডেটের সময়: ০৮:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মোঃ সাকিবুল ইসলাম,বরিশালঃ গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকলে নির্বাচিত সংসদই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্পিকার জানান, একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে। আশা করি এই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়।” তার মতে, মানুষের মধ্যে গণতন্ত্রের প্রতি আগ্রহ বেড়েছে, যা দেশের ভবিষ্যৎ অগ্রগতির জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার বলেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্রজনতা ও সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়।” তিনি আশা প্রকাশ করেন, এই অভিজ্ঞতার মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।

আরও পড়ুনঃ  মোংলায় ওয়াইল্ডটিম - ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম

অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও গণতন্ত্রকে অপরিহার্য বলে উল্লেখ করেন স্পিকার। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব। এ সময় তিনি আরও বলেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার তুলনায় রাজনীতির প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে। তার ভাষায়, “যখনই স্বৈরাচার মানুষের ওপর চেপে বসেছে, তখন ছাত্র-যুবকরাই রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে।” ফলে রাজনীতি মানুষের সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ডিমলায় অস্তিত্ব সংকটে চার শাখা নদী: পুনঃখনন ও অবৈধ দখল উচ্ছেদের আকুল দাবি