Dhaka ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাচোলে নানা আয়োজনে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত ঈশ্বরদীতে মাদক মামলায় এক ব্যাক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড নাগরিক সেবা হাতের মুঠোয়: ঢাকা জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ অ্যাপের যাত্রা শুরু প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ, শব্দদূষণ রোধে ডিএমপির কঠোর অভিযান নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে বাসভবনের সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের অবস্থান ইপিজেডের নিউ মুরিং মীরা পাড়ায় জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ তারাগঞ্জে ইউএনও ও প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে ‘দৈনিক আজকের জনবাণী’র স্টাফ রিপোর্টারের সৌজন্য সাক্ষাৎ মাদারগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাজিপুরের যমুনা নদীতে বিপদসীমার উপরে পানি হওয়ায় দিশেহারা জনগণ

চাঁদাবাজ-দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ২০২ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা–১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ভোটের মাধ্যমেই এসব অপশক্তির শেষ অধ্যায় রচিত হবে। আজ রোববার সকালে রাজধানীর বাড্ডার সাতারকুলসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। প্রচারণাকালে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা ও সংকটগুলো শোনেন।

আরও পড়ুনঃ  মৃত্যুঝুঁকি নিয়ে ৫০ হাজার মানুষের টিলায় বসবাস

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী মাঠে এখনো সমান সুযোগ নিশ্চিত হয়নি। একটি পক্ষ পরিকল্পিতভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। তবে সাধারণ মানুষ আর ভয় পাচ্ছে না। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটের দিনই চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে। এ সময় তিনি বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের জন্য নয়, এটি একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা এবার ভোটকেন্দ্রেই প্রতিফলিত হবে।

আরও পড়ুনঃ  চন্দনাইশে ত্রাণ দিতে এসে অর্থ মন্ত্রী আমির খসরুসহ মঞ্চ ভেঙে পড়ে গেলেন ৪ এমপি

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্বিঘ্নে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করুন। যাকেই ভোট দেবেন, ভেবেচিন্তে দেবেন। কোনো প্রলোভন, সুবিধা বা মিথ্যা আশ্বাসে প্রভাবিত হবেন না। কারণ এবারের ভোটই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি আরও বলেন, এমন প্রার্থীকে ভোট দিন, যিনি সত্যিকার অর্থে এলাকার উন্নয়ন ও দেশের পরিবর্তনে ভূমিকা রাখতে সক্ষম। প্রচারণার শেষাংশে নাহিদ ইসলাম ভোটারদের শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে : নিপুন রায়
Tag :
জনপ্রিয় পোস্ট

নাচোলে নানা আয়োজনে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত

চাঁদাবাজ-দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

আপডেটের সময়: ০৭:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা–১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ভোটের মাধ্যমেই এসব অপশক্তির শেষ অধ্যায় রচিত হবে। আজ রোববার সকালে রাজধানীর বাড্ডার সাতারকুলসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। প্রচারণাকালে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা ও সংকটগুলো শোনেন।

আরও পড়ুনঃ  বরিশালে গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী মাঠে এখনো সমান সুযোগ নিশ্চিত হয়নি। একটি পক্ষ পরিকল্পিতভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। তবে সাধারণ মানুষ আর ভয় পাচ্ছে না। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটের দিনই চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে। এ সময় তিনি বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের জন্য নয়, এটি একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা এবার ভোটকেন্দ্রেই প্রতিফলিত হবে।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে ইউএনও ও প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে ‘দৈনিক আজকের জনবাণী’র স্টাফ রিপোর্টারের সৌজন্য সাক্ষাৎ