Dhaka ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নীলফামারীতে জুলাইয়ের চেতনায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান এনসিপির ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক, মোটরসাইকেল ও সিরাপ জব্দ, আটক ১ মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথম এডহক কমিটির সভা,বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত নাচোলে নানা আয়োজনে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত ঈশ্বরদীতে মাদক মামলায় এক ব্যাক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড নাগরিক সেবা হাতের মুঠোয়: ঢাকা জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ অ্যাপের যাত্রা শুরু প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ, শব্দদূষণ রোধে ডিএমপির কঠোর অভিযান

প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ,

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন, সমাবেশ এবং ঢাকা–বগুড়া মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা প্রশাসকের আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা–বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় শাজাহানপুর, গাবতলী, শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তি হয় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, অধ্যক্ষ আব্দুল হালিম, মাও শহিদুল ইসলাম, তাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, প্রায় ২৫ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া জামালপুর এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। বরং ভূমি অধিগ্রহণে জটিলতার অজুহাতে প্রস্তাবিত স্থান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন। স্থানীয় শিক্ষানুরাগী দেলোয়ার হোসেন বলেন, জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত জমি রয়েছে এবং ভূমি অধিগ্রহণে বাস্তবে কোনো বড় ধরনের বাধা নেই। এছাড়া এলাকার অনুকূল পরিবেশ, উন্নত সড়ক যোগাযোগ, নির্মাণাধীন বগুড়া–সিরাজগঞ্জ রেলপথ এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর নিকটবর্তী অবস্থান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উপযুক্ত। বক্তারা আরও বলেন, জামালপুরে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে।

আরও পড়ুনঃ  হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাশাপাশি শিক্ষা ও গবেষণার প্রসারের পাশাপাশি স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণে জেলা প্রশাসনের প্রস্তুতি থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট ফাইল দীর্ঘদিন ধরে অগ্রগতি পায়নি। এ সময় বক্তারা জানান, বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানও বগুড়া সফরের সময় এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলে তারা উল্লেখ করেন। পরে বগুড়া জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। তিনি দাবি বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপনের আশ্বাস দেন। জেলা প্রশাসকের আশ্বাসের পর আন্দোলনকারীরা সাময়িকভাবে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন। তবে দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা সতর্ক করেন।

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জে বিয়ের মাইক্রোবাস খাদে পড়ে ঝরে গেল দুই প্রাণ
Tag :
জনপ্রিয় পোস্ট

নীলফামারীতে জুলাইয়ের চেতনায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান এনসিপির

প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ,

আপডেটের সময়: ০৭:০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন, সমাবেশ এবং ঢাকা–বগুড়া মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা প্রশাসকের আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা–বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় শাজাহানপুর, গাবতলী, শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তি হয় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, অধ্যক্ষ আব্দুল হালিম, মাও শহিদুল ইসলাম, তাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, প্রায় ২৫ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া জামালপুর এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। বরং ভূমি অধিগ্রহণে জটিলতার অজুহাতে প্রস্তাবিত স্থান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন। স্থানীয় শিক্ষানুরাগী দেলোয়ার হোসেন বলেন, জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত জমি রয়েছে এবং ভূমি অধিগ্রহণে বাস্তবে কোনো বড় ধরনের বাধা নেই। এছাড়া এলাকার অনুকূল পরিবেশ, উন্নত সড়ক যোগাযোগ, নির্মাণাধীন বগুড়া–সিরাজগঞ্জ রেলপথ এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর নিকটবর্তী অবস্থান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উপযুক্ত। বক্তারা আরও বলেন, জামালপুরে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে।

আরও পড়ুনঃ  হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাশাপাশি শিক্ষা ও গবেষণার প্রসারের পাশাপাশি স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণে জেলা প্রশাসনের প্রস্তুতি থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট ফাইল দীর্ঘদিন ধরে অগ্রগতি পায়নি। এ সময় বক্তারা জানান, বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানও বগুড়া সফরের সময় এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলে তারা উল্লেখ করেন। পরে বগুড়া জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। তিনি দাবি বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপনের আশ্বাস দেন। জেলা প্রশাসকের আশ্বাসের পর আন্দোলনকারীরা সাময়িকভাবে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন। তবে দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা সতর্ক করেন।

আরও পড়ুনঃ  মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড।