Dhaka ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার মোড়েলগঞ্জে তরুণদের উদ্যোগে চালু হচ্ছে আইডিয়াল জেনারেল হাসপাতাল ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক জুড়াইন রেলগেট ও আশপাশ এলাকায় অবৈধ দখল উচ্ছেদে লিবিয়ায় মানব পাচারের অভিযোগ, ১ কোটি ২৩ লাখ টাকা দিয়েও নিখোঁজ চার যুবক শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ধামইরহাটে ১৮৭৫টি গাছের চারা পেল শিক্ষার্থীরা মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আরও এক ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ফটিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২১৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ কুয়েত ও কাতারে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে আত্মঘাতী ‘আরাশ’ ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ইরানি সংবাদ সংস্থা মেহেরের বরাত দিয়ে আজ শুক্রবার (২৪ জুলাই) এ তথ্য জানানো হয়েছে। ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, অভিযানে কুয়েতের ক্যাম্প উদাইরি, দোহা ক্যাম্প এবং ক্যাম্প আরিফজানকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এসব ঘাঁটিতে মার্কিন বাহিনীর সরঞ্জাম সংরক্ষণাগার, সেনাদের অবস্থান এবং সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয় আগ্রাসী শত্রুর’ হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে ইরান আরও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। ইরানের সেনাবাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হুমকি দেশটির জনগণ ও সশস্ত্র বাহিনীর মনোবল দুর্বল না করে বরং আরও শক্তিশালী করবে। তারা আগ্রাসনের বিরুদ্ধে আরও দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান

এ ছাড়া ইরান সতর্ক করে জানায়, নতুন কোনো সামরিক অভিযান বা নতুন যুদ্ধফ্রন্ট খোলার চেষ্টা প্রতিপক্ষের জন্য কৌশলগত ভুল হবে এবং এর পরিণতিতে তারা আরও বড় ক্ষতির মুখে পড়বে। এর আগে অপারেশন থান্ডারবোল্ট’-এর ২৪তম ধাপে বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ‘আরাশ’ ড্রোন দিয়ে হামলার দাবিও করেছিল ইরান। সে সময় বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির জ্বালানি সংরক্ষণাগার, সরঞ্জাম গুদাম ও সেনাদের আবাসন এলাকা এবং জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটির বিমান হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও আবাসন এলাকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। তবে কুয়েত, কাতার বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের সর্বশেষ এসব হামলার দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
Tag :
জনপ্রিয় পোস্ট

আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার

কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

আপডেটের সময়: ০৬:৫২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ কুয়েত ও কাতারে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে আত্মঘাতী ‘আরাশ’ ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ইরানি সংবাদ সংস্থা মেহেরের বরাত দিয়ে আজ শুক্রবার (২৪ জুলাই) এ তথ্য জানানো হয়েছে। ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, অভিযানে কুয়েতের ক্যাম্প উদাইরি, দোহা ক্যাম্প এবং ক্যাম্প আরিফজানকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এসব ঘাঁটিতে মার্কিন বাহিনীর সরঞ্জাম সংরক্ষণাগার, সেনাদের অবস্থান এবং সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয় আগ্রাসী শত্রুর’ হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে ইরান আরও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। ইরানের সেনাবাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হুমকি দেশটির জনগণ ও সশস্ত্র বাহিনীর মনোবল দুর্বল না করে বরং আরও শক্তিশালী করবে। তারা আগ্রাসনের বিরুদ্ধে আরও দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

এ ছাড়া ইরান সতর্ক করে জানায়, নতুন কোনো সামরিক অভিযান বা নতুন যুদ্ধফ্রন্ট খোলার চেষ্টা প্রতিপক্ষের জন্য কৌশলগত ভুল হবে এবং এর পরিণতিতে তারা আরও বড় ক্ষতির মুখে পড়বে। এর আগে অপারেশন থান্ডারবোল্ট’-এর ২৪তম ধাপে বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ‘আরাশ’ ড্রোন দিয়ে হামলার দাবিও করেছিল ইরান। সে সময় বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির জ্বালানি সংরক্ষণাগার, সরঞ্জাম গুদাম ও সেনাদের আবাসন এলাকা এবং জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটির বিমান হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও আবাসন এলাকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। তবে কুয়েত, কাতার বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের সর্বশেষ এসব হামলার দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  এনসিপি পুনর্গঠন, নতুন দায়িত্বে হাসনাত-সারজিস-আসিফ-পাটওয়ারী