Dhaka ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪। লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতিকালে সভাপতি ও সাধারণ সম্পাদক আটক দীঘিনালায় সংঘরত্ন বৌদ্ধ বিহারে ৫৩তম কঠিন চীবরদান অনুষ্ঠিত আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার মোড়েলগঞ্জে তরুণদের উদ্যোগে চালু হচ্ছে আইডিয়াল জেনারেল হাসপাতাল ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক জুড়াইন রেলগেট ও আশপাশ এলাকায় অবৈধ দখল উচ্ছেদে

কাউনিয়ায় নারী ও কন্যা শিশুর সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৩৭ সময় দেখুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ শান্তি ও সম্প্রীতি প্রসারে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক এক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার বিকালে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েব)-এর উদ্যোগে আয়োজিত এ সভা অুুষ্ঠিত হয়। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও পিএফজি কমিটির সমন্বয়কারী সারওয়ার আলম মুকুল। বক্তব্য রাখেন রংপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও পিএফজি কমিটি এ্যাম্বাসেডর রওশন আরা রতœা, দি হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, সাংবাদিক জহির রায়হান এবং পিএফজি কমিটির সদস্য সেতু রানী প্রমুখ। বক্তারা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা ও সম্প্রীতি বজায় রাখতে সকল

আরও পড়ুনঃ  মান্দায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

 

মানুষের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাঁরা আরও বলেন, ধর্মীয় বিদ্বেষ, গুজব ও অপতথ্যের বিস্তার সামাজিক শান্তি ও সম্প্রীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব প্রতিকূলতা মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগানে সচেতনতামূলক আয়োজন আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নারী শান্তি সহায়ক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নারী ও কন্যা শিশুদের নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা
Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

কাউনিয়ায় নারী ও কন্যা শিশুর সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

আপডেটের সময়: ০৭:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ শান্তি ও সম্প্রীতি প্রসারে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক এক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার বিকালে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েব)-এর উদ্যোগে আয়োজিত এ সভা অুুষ্ঠিত হয়। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও পিএফজি কমিটির সমন্বয়কারী সারওয়ার আলম মুকুল। বক্তব্য রাখেন রংপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও পিএফজি কমিটি এ্যাম্বাসেডর রওশন আরা রতœা, দি হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, সাংবাদিক জহির রায়হান এবং পিএফজি কমিটির সদস্য সেতু রানী প্রমুখ। বক্তারা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা ও সম্প্রীতি বজায় রাখতে সকল

আরও পড়ুনঃ  নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ​

 

মানুষের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাঁরা আরও বলেন, ধর্মীয় বিদ্বেষ, গুজব ও অপতথ্যের বিস্তার সামাজিক শান্তি ও সম্প্রীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব প্রতিকূলতা মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগানে সচেতনতামূলক আয়োজন আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নারী শান্তি সহায়ক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নারী ও কন্যা শিশুদের নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বাপুস বিভাগীয় নীতিমালা পর্যবেক্ষন কমিটির সভা