Dhaka ০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জব্দ ৬,৩৯০ পিস চট্টগ্রাম বন্দরে কন্টেইনার গায়েব সক্রিয় জালিয়াতি চক্র কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ধুনটে যৌথ মোবাইল কোর্ট অভিযান মাদকসহ গ্রেফতার ও নিষিদ্ধ জাল ধ্বংস নাটোর লালপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক শরণখোলায় স্থানীয় নির্বাচন ঘিরে সরগরম মাঠ, বদলাচ্ছে প্রার্থী সমীকরণ নাটোর বরাইগ্রামে বশিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: নাটোরের জেলা প্রশাসক সাঘাটা কচুয়া হিন্দুপাড়ার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি

কাউনিয়ায় তিস্তার ভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও, শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার পেল শুকনা খাবার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১০৭ সময় দেখুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। নদীর অব্যাহত ভাঙনে বালাপাড়া ইউনিয়নের চর ঢুসমারা এলাকার অনেক পরিবার বসতভিটা হারিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে ভাঙনকবলিত চর ঢুসমারা এলাকা পরিদর্শন করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে রাস্তার ওপর মাছের দোকান: মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ইউপি সদস্য শাহ আল মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান, তিস্তা নদীর ভাঙনে প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। অনেক পরিবার ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তারা বলেন, শুধু ত্রাণ সহায়তা নয়, স্থায়ীভাবে নদীভাঙন রোধে দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান

আরও পড়ুনঃ  হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপিত
Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জব্দ ৬,৩৯০ পিস

কাউনিয়ায় তিস্তার ভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও, শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার পেল শুকনা খাবার

আপডেটের সময়: ০৭:২০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। নদীর অব্যাহত ভাঙনে বালাপাড়া ইউনিয়নের চর ঢুসমারা এলাকার অনেক পরিবার বসতভিটা হারিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে ভাঙনকবলিত চর ঢুসমারা এলাকা পরিদর্শন করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপিত

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ইউপি সদস্য শাহ আল মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান, তিস্তা নদীর ভাঙনে প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। অনেক পরিবার ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তারা বলেন, শুধু ত্রাণ সহায়তা নয়, স্থায়ীভাবে নদীভাঙন রোধে দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান

আরও পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনে ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত