Dhaka ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু পদ্মায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড, এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কাউনিয়ায় তেজপাতা চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনৈতিক চিত্র সিলেটে ইয়াবাসহ মাদক কারবারী আটক সিলেটে পুকুরের মাছ ধরা নিয়ে যুবক খুন, আটক ১ বাঁশখালীর পুকুরিয়া আনসারুল উলুম ফাজিল মাদ্রাসা পরিদর্শনে এমপি জহিরুল দেশি মাছের সংকটে অস্তিত্বের লড়াই ভাঙ্গুড়ার শুঁটকি শিল্পে দুর্দিন লালপুরে পৃথক অভিযানে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ৬ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার রায়পুরে মৎস্যজীবীদের নিয়ে গ্রাম আদালতবিষয়ক সচেতনতামূলক সভা

আমাদের প্রাণের দাবি পানগুছি নদীতে দ্রুত সেতু চাই সংসদে আব্দুল আলিম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৩২২ সময় দেখুন

মাহাদী হাসান অন্তর মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি: জাতীয় সংসদের প্রথম অধিবেশন, ২১ এপ্রিল—জাতীয় সংসদে মোড়েলগঞ্জ-শরণখোলার মানুষের দীর্ঘ ৫০ বছরের প্রাণের দাবি পানগুছি নদীর উপর একটি সেতু নির্মাণের বিষয়টি উত্থাপন করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। এ সময় তিনি বলেন, তার এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন এই সেতু নির্মাণ। মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান, পানগুছি নদীর উপর সেতু নির্মিত হলে বরিশাল বিভাগের সঙ্গে মোংলা বন্দরের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার কমে আসবে, যা দেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

আরও পড়ুনঃ  পথ যেন হয় শান্তির, মৃত্যু নয়' পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

 

তিনি আরও বলেন, এই সেতু নির্মাণ হলে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে, স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের রাজস্ব আয় বাড়বে। একই সঙ্গে, প্রতি বছর এই নদীতে ঘটে যাওয়া নৌ-দুর্ঘটনায় যে প্রাণহানি ঘটে, সেতু নির্মাণের মাধ্যমে তা অনেকাংশে কমে আসবে। অধ্যক্ষ আব্দুল আলিম আক্ষেপ করে বলেন, বহু বছর আগে প্রকল্প অনুমোদন পাওয়ার পরও অজ্ঞাত কারণে সেতু নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। তিনি স্পিকারের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে জোর দাবি জানান, দ্রুত সময়ের মধ্যে পানগুছি নদীর সেতু নির্মাণ করে মোড়েলগঞ্জ-শরণখোলার মানুষকে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।

আরও পড়ুনঃ  ধুনটে আদালতের তোয়াক্কা না করে দোকানের সামনে বেড়া, বন্ধ বেচাকেনা
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

আমাদের প্রাণের দাবি পানগুছি নদীতে দ্রুত সেতু চাই সংসদে আব্দুল আলিম

আপডেটের সময়: ০৮:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মাহাদী হাসান অন্তর মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি: জাতীয় সংসদের প্রথম অধিবেশন, ২১ এপ্রিল—জাতীয় সংসদে মোড়েলগঞ্জ-শরণখোলার মানুষের দীর্ঘ ৫০ বছরের প্রাণের দাবি পানগুছি নদীর উপর একটি সেতু নির্মাণের বিষয়টি উত্থাপন করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। এ সময় তিনি বলেন, তার এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন এই সেতু নির্মাণ। মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান, পানগুছি নদীর উপর সেতু নির্মিত হলে বরিশাল বিভাগের সঙ্গে মোংলা বন্দরের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার কমে আসবে, যা দেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

আরও পড়ুনঃ  পথ যেন হয় শান্তির, মৃত্যু নয়' পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

 

তিনি আরও বলেন, এই সেতু নির্মাণ হলে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে, স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের রাজস্ব আয় বাড়বে। একই সঙ্গে, প্রতি বছর এই নদীতে ঘটে যাওয়া নৌ-দুর্ঘটনায় যে প্রাণহানি ঘটে, সেতু নির্মাণের মাধ্যমে তা অনেকাংশে কমে আসবে। অধ্যক্ষ আব্দুল আলিম আক্ষেপ করে বলেন, বহু বছর আগে প্রকল্প অনুমোদন পাওয়ার পরও অজ্ঞাত কারণে সেতু নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। তিনি স্পিকারের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে জোর দাবি জানান, দ্রুত সময়ের মধ্যে পানগুছি নদীর সেতু নির্মাণ করে মোড়েলগঞ্জ-শরণখোলার মানুষকে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।

আরও পড়ুনঃ  চরণদ্বীপ দরবারে মাইজভান্ডারী কাফেলার শুভাগমন