
সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. কাওছার আহমদ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মো. কাওছার আহমদ কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফেদারগাঁও গ্রামের মৃত আব্দুল সোবহানের ছেলে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) মিডিয়া সেল থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশহসূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার একটি দল জালালাবাদ থানাধীন উপরপাড়া পয়েন্টের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসএমপির মিডিয়া সেল জানায়, এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 


















