
মোঃ মনিরুজ্জামান ব্যুরো চিফ, রংপুর বিভাগ: রংপুর মেট্রোপলিটন ট্রাফিক ডিভিশন নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং বিভিন্ন চৌরাস্তার মোড়ে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যগণ প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে অবিরাম বৃষ্টির মধ্যেও দায়িত্ব পালনে অবিচল ও দৃঢ় অবস্থানে রয়েছেন।মহানগরের সম্মানিত বাসিন্দাদের নির্বিঘ্ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করাই রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের মূল লক্ষ্য। যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক সদস্যরা নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায়, ডিসি (ট্রাফিক) মারুফ আহমেদ এবং এডিসি (ট্রাফিক) শরিফুল আলমের নেতৃত্বে ট্রাফিক ডিভিশনের সকল সদস্য সমন্বিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।জনগণের নিরাপত্তা ও সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও আধুনিক করার লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ কাজ করে যাবে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।
প্রতিবেদকের নাম 



















