
ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পারিবারিক কলহের জেরে শান্ত কুমার তেলী (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
রোববার (১৯ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার ধামাইনগড় ইউনিয়নের ক্ষিরতলা গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাড়ি থেকে প্রায় ৩০০ ফুট দূরে একটি ইউক্যালিপটাস গাছের ডালের সঙ্গে রশি পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়।
নিহত শান্ত কুমার তেলী ওই গ্রামের স্বদেশ চন্দ্র তেলীর বড় ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ভোরে শয়নকক্ষে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের বাগানে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। “ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না,” বলেন জানান তিনি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেদকের নাম 



















