Dhaka ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু কেরানীগঞ্জে ফার্নিচার শোরুমের ৩ তলা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হোসেনপুরের উন্নয়নে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক সোহানা নাসরিনের বৈঠক শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত বৃষ্টি ছাড়াই বজ্রপাত, ঠাকুরগাঁওয়ে গরুর মৃত্যু মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার সাবেক পৌর প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন

এজলাস ভাঙচুর আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৮ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ এজলাস ভাঙচুর, আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার আদালত চলাকালীন এজলাস ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে আদালত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতির বিরুদ্ধে আদালতের এজলাস ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আদালত কক্ষে ভাঙচুরের প্রতিবাদে বিচারকরা বিচার কাজ বন্ধ রেখেছেন। পুরো আদালত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অপরদিকে জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবী সমিতির ও বিএনপিপন্থী আইনজীবীরা। বরিশাল জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, সকালে আদালতের কার্যক্রম শুরুর পরপরই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আদালতে প্রবেশ করে। এ সময় বিচারক আদালত বর্জন করেন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আইনজীবী সমিতির কার্যালয় অভিযান চালিয়ে সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে। আমরা এর প্রতিবাদে মিছিল করেছি এবং আদালত বর্জন করেছি।

আরও পড়ুনঃ  বন্ধ কারখানায় বিনিয়োগ টানতে রোড শো করবে সরকার: প্রধানমন্ত্রী

উল্লেখ্য, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসকে সাতবছর আগের মারামারির ঘটনায় দায়ের করা রাজনেতিক মামলায় জামিন দেয়ার প্রতিবাদে বরিশালের আইনজীবীরা ২৪ ফেব্রুয়ারি মহানগর আদালত বর্জন করেছেন। তারা সংশ্লিষ্ট আদালতের বিচারকের অপসারণ ও তালুকদার ইউনুসের জামিন বাতিলের দাবি জানিয়েছেন। তালুকদার ইউনুস গত ২৩ ফেব্রুয়ারি বরিশাল অতিরিক্ত মহানগর ম্যজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। জানা গেছে, তার জামিনের পর পরই বিএনপিপন্থী আইনজীবীরা ক্ষুদ্ধ হন। বরিশাল জেলা আইনজীবী সমিতির আহবানে মঙ্গলবার তারা মহানগর সংশ্লিষ্ট সকল আদালত বর্জন করেন।

আরও পড়ুনঃ  পীরগঞ্জে বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা

তবে ওইদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীরা ঢ়ুকে হট্টগোল করে বিচার কার্যক্রম বন্ধ করে দেয়। তারা কক্ষে বিচার প্রার্থীদের বসার জন্য রাখা চেয়ার-টেবিল উল্টে ফেলে দেন ও ডাক চিৎকার করে আদালতরে কার্যক্রম বন্ধ করে দেয়। অপর একটি ভিডিওতে দেখা গেছে, আদালত চলাকালীন কতিপয় আইনজীবী এজলাসে ঢ়ুকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সামনে বসে অপর আইনজীবীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে আদালত থেকে বের করে দিচ্ছেন। পাশাপাশি বিচারককে উদ্দেশ্য করে বিরুপ মন্তব্য করছেন। এসব ঘটনায় নেতৃত্ব প্রদানের অভিযোগ ওঠে জেলা আইনজীবী সমতিরি সভাপতি সাদকিুর রহমান লিংকনের বিরুদ্ধে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছেন।

আরও পড়ুনঃ  ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার
Tag :
জনপ্রিয় পোস্ট

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

এজলাস ভাঙচুর আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার

আপডেটের সময়: ০৮:৪৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

স্টাফ রিপোর্টারঃ এজলাস ভাঙচুর, আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার আদালত চলাকালীন এজলাস ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে আদালত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতির বিরুদ্ধে আদালতের এজলাস ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আদালত কক্ষে ভাঙচুরের প্রতিবাদে বিচারকরা বিচার কাজ বন্ধ রেখেছেন। পুরো আদালত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অপরদিকে জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবী সমিতির ও বিএনপিপন্থী আইনজীবীরা। বরিশাল জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, সকালে আদালতের কার্যক্রম শুরুর পরপরই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আদালতে প্রবেশ করে। এ সময় বিচারক আদালত বর্জন করেন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আইনজীবী সমিতির কার্যালয় অভিযান চালিয়ে সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে। আমরা এর প্রতিবাদে মিছিল করেছি এবং আদালত বর্জন করেছি।

আরও পড়ুনঃ  ঈদ-পরবর্তী সময়েও পর্যটকদের পদচারণায় মুখর বান্দরবান

উল্লেখ্য, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসকে সাতবছর আগের মারামারির ঘটনায় দায়ের করা রাজনেতিক মামলায় জামিন দেয়ার প্রতিবাদে বরিশালের আইনজীবীরা ২৪ ফেব্রুয়ারি মহানগর আদালত বর্জন করেছেন। তারা সংশ্লিষ্ট আদালতের বিচারকের অপসারণ ও তালুকদার ইউনুসের জামিন বাতিলের দাবি জানিয়েছেন। তালুকদার ইউনুস গত ২৩ ফেব্রুয়ারি বরিশাল অতিরিক্ত মহানগর ম্যজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। জানা গেছে, তার জামিনের পর পরই বিএনপিপন্থী আইনজীবীরা ক্ষুদ্ধ হন। বরিশাল জেলা আইনজীবী সমিতির আহবানে মঙ্গলবার তারা মহানগর সংশ্লিষ্ট সকল আদালত বর্জন করেন।

আরও পড়ুনঃ  মনসাপাড়া ইয়াং স্কোয়াডের বৃক্ষ বিতরণ কর্মসূচি