Dhaka ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত, আটক ৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২৬ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বাংলামোটরে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করে এক ওষুধ ব্যবসায়ীকে আহত করার অভিযোগে যুবদল থেকে বহিষ্কৃত এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মো. সোহান, বয়স ৩৫ বছর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।সোহানের অভিযোগ, বহিষ্কৃত যুবদল নেতা মোহাম্মদ সায়মন কয়েকজন সহযোগীকে নিয়ে তাঁর পথ আটকে কথা-কাটাকাটির একপর্যায়ে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে রক্ত বের হয়। পরে সায়মন দুটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন।

আরও পড়ুনঃ  জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে সায়মন ও তাঁর সহযোগীরা একটি ভবনের ভেতরে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনটির সামনে অবস্থান নেয়। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হন।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান জানান, রাত ১২টার দিকে সায়মন ও তাঁর দুই সহযোগীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আহত ব্যবসায়ী মামলা করলে তাঁদের গ্রেপ্তার দেখানো হবে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সায়মন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি করে আসছেন এবং চাঁদা না দিলে লোকজনের ওপর হামলা চালান। যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল মিরাজ জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে সায়মনকে আগেই হাতিরঝিল থানা যুবদলের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুনঃ  উচ্ছেদেও ফিরছে না সড়ক ফুটপাত চাপে বিপর্যস্ত ঢাকা
Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত, আটক ৩

আপডেটের সময়: ০৪:১৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বাংলামোটরে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করে এক ওষুধ ব্যবসায়ীকে আহত করার অভিযোগে যুবদল থেকে বহিষ্কৃত এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মো. সোহান, বয়স ৩৫ বছর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।সোহানের অভিযোগ, বহিষ্কৃত যুবদল নেতা মোহাম্মদ সায়মন কয়েকজন সহযোগীকে নিয়ে তাঁর পথ আটকে কথা-কাটাকাটির একপর্যায়ে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে রক্ত বের হয়। পরে সায়মন দুটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন।

আরও পড়ুনঃ  ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান চলবে, পক্ষে দাঁড়ালেই ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে সায়মন ও তাঁর সহযোগীরা একটি ভবনের ভেতরে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনটির সামনে অবস্থান নেয়। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হন।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান জানান, রাত ১২টার দিকে সায়মন ও তাঁর দুই সহযোগীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আহত ব্যবসায়ী মামলা করলে তাঁদের গ্রেপ্তার দেখানো হবে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সায়মন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি করে আসছেন এবং চাঁদা না দিলে লোকজনের ওপর হামলা চালান। যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল মিরাজ জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে সায়মনকে আগেই হাতিরঝিল থানা যুবদলের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিমের ‘ডাবল সেঞ্চুরি’, স্বস্তি নেই মাছ-মাংসে