Dhaka ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতিকালে সভাপতি ও সাধারণ সম্পাদক আটক দীঘিনালায় সংঘরত্ন বৌদ্ধ বিহারে ৫৩তম কঠিন চীবরদান অনুষ্ঠিত আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার মোড়েলগঞ্জে তরুণদের উদ্যোগে চালু হচ্ছে আইডিয়াল জেনারেল হাসপাতাল ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক জুড়াইন রেলগেট ও আশপাশ এলাকায় অবৈধ দখল উচ্ছেদে লিবিয়ায় মানব পাচারের অভিযোগ, ১ কোটি ২৩ লাখ টাকা দিয়েও নিখোঁজ চার যুবক শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ধামইরহাটে ১৮৭৫টি গাছের চারা পেল শিক্ষার্থীরা মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ

তারাগঞ্জে ইউএনও ও প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে ‘দৈনিক আজকের জনবাণী’র স্টাফ রিপোর্টারের সৌজন্য সাক্ষাৎ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২৫৪ সময় দেখুন

এন এস.ফারুক (স্টাফ রিপোর্টার) রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাব্বর হোসেন এবং নবনিযুক্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কার্জ্জী’র সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দৈনিক আজকের জনবাণী পত্রিকার রংপুর স্টাফ রিপোর্টার এন এন. ফারুক। তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পৃথক পৃথকভাবে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্টাফ রিপোর্টার এন এন. ফারুক দৈনিক আজকের জনবাণী পত্রিকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তারাগঞ্জ উপজেলার সামগ্রিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রাণিসম্পদ খাতের সার্বিক চিত্র ও সম্ভাবনা নিয়ে কর্মকর্তাদের সাথে সংবাদকর্মীর ফলপ্রসূ আলোচনা হয়। মতবিনিময়কালে তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোনাব্বর হোসেন বলেন, “সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং তারাগঞ্জের সার্বিক উন্নয়নে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই উন্নয়নমূলক কর্মকাণ্ড ও স্থানীয় সমস্যাগুলো গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।” তিনি দৈনিক আজকের জনবাণী পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং উপজেলার যেকোনো জনকল্যাণমুখী কাজে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

আরও পড়ুনঃ  চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেলের জন্মদিন উদযাপন

 

অন্যদিকে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কার্জ্জী স্থানীয় খামারিদের পাশে থেকে প্রাণিসম্পদ খাতের আরও আধুনিকায়ন ও উন্নয়নে তার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। গ্রামীণ অর্থনীতির প্রাণ এই প্রাণিসম্পদ খাতের প্রচার ও প্রসারে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। সৌজন্য সাক্ষাৎকালে দৈনিক আজকের জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার এন এন. ফারুক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারাগঞ্জ উপজেলার সার্বিক অগ্রগতি ও জনস্বার্থ রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: অভিযুক্ত খাদ্য কর্মকর্তা হারুন অর-রশিদ খাদ্য অধিদপ্তরে বদলি
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতিকালে সভাপতি ও সাধারণ সম্পাদক আটক

তারাগঞ্জে ইউএনও ও প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে ‘দৈনিক আজকের জনবাণী’র স্টাফ রিপোর্টারের সৌজন্য সাক্ষাৎ

আপডেটের সময়: ০৬:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

এন এস.ফারুক (স্টাফ রিপোর্টার) রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাব্বর হোসেন এবং নবনিযুক্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কার্জ্জী’র সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দৈনিক আজকের জনবাণী পত্রিকার রংপুর স্টাফ রিপোর্টার এন এন. ফারুক। তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পৃথক পৃথকভাবে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্টাফ রিপোর্টার এন এন. ফারুক দৈনিক আজকের জনবাণী পত্রিকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তারাগঞ্জ উপজেলার সামগ্রিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রাণিসম্পদ খাতের সার্বিক চিত্র ও সম্ভাবনা নিয়ে কর্মকর্তাদের সাথে সংবাদকর্মীর ফলপ্রসূ আলোচনা হয়। মতবিনিময়কালে তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোনাব্বর হোসেন বলেন, “সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং তারাগঞ্জের সার্বিক উন্নয়নে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই উন্নয়নমূলক কর্মকাণ্ড ও স্থানীয় সমস্যাগুলো গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।” তিনি দৈনিক আজকের জনবাণী পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং উপজেলার যেকোনো জনকল্যাণমুখী কাজে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

আরও পড়ুনঃ  পঙ্গু সিএনজি চালকের চিকিৎসার দায়িত্ব নিলেন বিসিবি পরিচালক আসিফ রব্বানী

 

অন্যদিকে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কার্জ্জী স্থানীয় খামারিদের পাশে থেকে প্রাণিসম্পদ খাতের আরও আধুনিকায়ন ও উন্নয়নে তার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। গ্রামীণ অর্থনীতির প্রাণ এই প্রাণিসম্পদ খাতের প্রচার ও প্রসারে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। সৌজন্য সাক্ষাৎকালে দৈনিক আজকের জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার এন এন. ফারুক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারাগঞ্জ উপজেলার সার্বিক অগ্রগতি ও জনস্বার্থ রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক: বিরোধীদলীয় নেতা