Dhaka ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুরে  বটতলা বাজারে মোবাইল কোর্টে দুই বিরিয়ানি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা চিকিৎসাধীন সিনিয়ার সাংবাদিক শাহ্ আলম কে দেখতে হাসপাতালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ফরিদপুর ভাঙ্গায় সুমন শেখ হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ​হোসেনপুরে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী হিরা চক্র’কে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা মাগুরাতে হেফজ বিভাগে মাদ্রাসা ছেড়ে বেরিয়ে যায় শিক্ষার্থী ২ দিন পর উদ্ধার দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ঈদগাঁওতে মদ্যপ ও জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ আটক ৬ মৌলভীবাজারে জমিজমার বিরোধে ভাইকে হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫

ঈদগাঁওতে মদ্যপ ও জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ আটক ৬

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওতে গভীর রাতে মদ্যপ ও জুয়ার আসর থেকে ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েলসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) ভোররাত ৪টার দিকে উপজেলার একটি সেমিপাকা ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওই ঘরে প্রতি রাতেই মদ ও জুয়ার আসর বসত—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স এলাকাটি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে দরজা আটকে দেওয়া হয়। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও দরজা না খুললে পুলিশ দরজা ভেঙে ফেলার ঘোষণা দেয়। একপর্যায়ে বাধ্য হয়ে তারা দরজা খুলে দেয়। এসময় পুলিশি অভিযান দেখে বিএনপি নেতা জুয়েল মেম্বার কৌশলে টয়লেটে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। পরে তাকেসহ মোট ৬ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
​অভিযানের সময় পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ বিভিন্ন আলামত জব্দ করেছে। আটক জুবায়েদ উল্লাহ জুয়েল ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং সদ্য ঘোষিত ইউনিয়ন বিএনপি কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, গত ২৮ জুন বাঁশঘাটায় দলীয় কার্যালয়ে ঘটা করে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল।
​এদিকে, ইউনিয়ন বিএনপি নেতাকে মাদকের আসর থেকে আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত উৎসুক জনতা এসময় থানায় ভিড় করেন। মাদকের বিরুদ্ধে পুলিশের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ার বইছে। এলাকাবাসী পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  প্রধান শিক্ষকের সীমাহীন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় ধ্বংসের মুখে পিপলাকান্দি স্কুলের শিক্ষার পরিবেশ
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদপুরে  বটতলা বাজারে মোবাইল কোর্টে দুই বিরিয়ানি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

ঈদগাঁওতে মদ্যপ ও জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ আটক ৬

আপডেটের সময়: ০৫:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওতে গভীর রাতে মদ্যপ ও জুয়ার আসর থেকে ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েলসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) ভোররাত ৪টার দিকে উপজেলার একটি সেমিপাকা ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওই ঘরে প্রতি রাতেই মদ ও জুয়ার আসর বসত—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স এলাকাটি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে দরজা আটকে দেওয়া হয়। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও দরজা না খুললে পুলিশ দরজা ভেঙে ফেলার ঘোষণা দেয়। একপর্যায়ে বাধ্য হয়ে তারা দরজা খুলে দেয়। এসময় পুলিশি অভিযান দেখে বিএনপি নেতা জুয়েল মেম্বার কৌশলে টয়লেটে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। পরে তাকেসহ মোট ৬ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
​অভিযানের সময় পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ বিভিন্ন আলামত জব্দ করেছে। আটক জুবায়েদ উল্লাহ জুয়েল ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং সদ্য ঘোষিত ইউনিয়ন বিএনপি কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, গত ২৮ জুন বাঁশঘাটায় দলীয় কার্যালয়ে ঘটা করে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল।
​এদিকে, ইউনিয়ন বিএনপি নেতাকে মাদকের আসর থেকে আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত উৎসুক জনতা এসময় থানায় ভিড় করেন। মাদকের বিরুদ্ধে পুলিশের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ার বইছে। এলাকাবাসী পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা ৬ লক্ষাধিক শিশু