Dhaka ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেঘের ভেলায় ভাসে বাংলাদেশের সবচেয়ে উঁচু গ্রাম দীঘিনালায় দিব্য রাজ কানন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন পাগলা থানায় পুলিশের বিশেষ অভিযান ১১ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই লালপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ দেড় শতাধিক কারখানায় ছুটি জয়পুরহাটে ১৯ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২-এর বাছাইপর্ব সাভারের শ্রমিক-পুলিশ সং*ঘর্ষের পর কাভার্ড ভ্যানে আগুন রাজশাহীতে ১২০ জনের কর্মসংস্থানে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ পহরণের ৯ দিনেও মিলেনি রিদোয়ানের খোঁজ, রাজপথে মানববন্ধন এলাকাবাসীর ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হা’রি’য়ে খাদে জননী পরিবহনের বাস, আহত ২০

চৌদ্দগ্রামে মাটি খুঁড়তেই মিলল মর্টার শেল সদৃশ বস্তু

জিএম মাকছুদুর রহমান: কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন বাড়ি নির্মাণের জন্য মাটি খনন করতে গিয়ে মর্টার শেল সদৃশ একটি ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বস্তুটি ঘিরে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়ির পাশে একটি ভিটি জমিতে নতুন পাকা বাড়ি নির্মাণের প্রস্তুতি চলছিল। এ জন্য শ্রমিকরা মাটি খননের কাজ করছিলেন। একপর্যায়ে মাটির গভীরে কোদালের আঘাতে শক্ত ধাতব একটি বস্তু বেরিয়ে আসে। পরে বস্তুটির আকৃতি দেখে সেটিকে মর্টার শেল বলে সন্দেহ হয় শ্রমিকদের।

আরও পড়ুনঃ  মান্দায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

 

বিষয়টি তাৎক্ষণিকভাবে জমির মালিক মাস্টার সৈয়দ আহামদকে জানানো হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির চারপাশ ঘিরে ফেলে এবং নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। রোববার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জানান, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ (বোম ডিসপোজাল) টিমকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা করবে। এরপর বিধি অনুযায়ী নিরাপদে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, বিশেষজ্ঞদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বস্তুটি মর্টার শেল কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

আরও পড়ুনঃ  ইনানীতে নলকূপ খননের স্থানে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি
Tag :
জনপ্রিয় পোস্ট

মেঘের ভেলায় ভাসে বাংলাদেশের সবচেয়ে উঁচু গ্রাম

চৌদ্দগ্রামে মাটি খুঁড়তেই মিলল মর্টার শেল সদৃশ বস্তু

আপডেটের সময়: ০৫:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

জিএম মাকছুদুর রহমান: কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন বাড়ি নির্মাণের জন্য মাটি খনন করতে গিয়ে মর্টার শেল সদৃশ একটি ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বস্তুটি ঘিরে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়ির পাশে একটি ভিটি জমিতে নতুন পাকা বাড়ি নির্মাণের প্রস্তুতি চলছিল। এ জন্য শ্রমিকরা মাটি খননের কাজ করছিলেন। একপর্যায়ে মাটির গভীরে কোদালের আঘাতে শক্ত ধাতব একটি বস্তু বেরিয়ে আসে। পরে বস্তুটির আকৃতি দেখে সেটিকে মর্টার শেল বলে সন্দেহ হয় শ্রমিকদের।

আরও পড়ুনঃ  ফরিদপুরের নগরকান্দায় চরযশোরদী ইউনিয়নে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ

 

বিষয়টি তাৎক্ষণিকভাবে জমির মালিক মাস্টার সৈয়দ আহামদকে জানানো হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির চারপাশ ঘিরে ফেলে এবং নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। রোববার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জানান, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ (বোম ডিসপোজাল) টিমকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা করবে। এরপর বিধি অনুযায়ী নিরাপদে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, বিশেষজ্ঞদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বস্তুটি মর্টার শেল কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

আরও পড়ুনঃ  বিশ্ব স্টোক দিবস আজ, সচেতনতাই পারে বাঁচাতে জীবন