হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
স্মৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে কিশোরগঞ্জের হোসেনপুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ লোকজ সাজে সজ্জিত হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নতুন বছরকে বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। এছাড়াও উপস্থিত ছিলেন:
সহকারী কমিশনার (ভূমি) মহসী মাসনাদ।
হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা, চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম মবিন।
হোসেনপুর উপজেলা বিএনপি’র যুগ্ন আহব্বায়ক ও সাবেক মেয়র এস এম মাহবুবুর রহমান মাহবুব,
পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুর রহমান শফিক।
সাধারণ সম্পাদক ও হোসেনপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মানসুরুল হক রবিন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠন—যুবদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎস্যজীবী দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উৎসবে একাত্মতা প্রকাশ করেন।
শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের বক্তব্যে বাঙালির শাশ্বত সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করার আহ্বান জানান এবং নতুন বছর সবার জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো হোসেনপুর উপজেলা শহর এক উৎসবের নগরীতে পরিণত হয়।

প্রতিবেদকের নাম 