Dhaka ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা নাটোর লালপুরে কাগজে উন্নয়নের হিসাব, আর মাঠে অনিয়মের অভিযোগ আমের মৌসুম শেষে খুশি পত্নীতলার আমচাষিরা রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ তিন পলাতক আসামি গ্রেপ্তার গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক দেবিদ্বারে বিএনপি নেতা আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত, আহত অন্তত ৩০ পরিবেশ রক্ষায় শাজাহানপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ মাদক কারবার বন্ধে বিক্ষোভ মিছিল ও এলাকাবাসী এবং জামে মসজিদ কমিটির কঠোর হুঁশিয়ারি

হেলিপ্যাড প্রস্তুত, রোববার বাঁশখালী আসছেন প্রধানমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৪৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৬৪ সময় দেখুন

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলার মানুষের পাশে দাঁড়াতে আগামী রোববার (৯ আগস্ট) বাহারছড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন, ত্রাণসামগ্রী বিতরণ করবেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী তার চট্টগ্রাম সফর চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামে এটিই তার প্রথম সফর বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বাঁশখালীতে প্রশাসনিকভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার হেলিকপ্টার অবতরণের জন্য উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকত এলাকায় হেলিপ্যাড প্রস্তুতের কাজ চলছে। পাশাপাশি নিরাপত্তা, যোগাযোগ, অনুষ্ঠানস্থল প্রস্তুত এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে প্রশাসন।

আরও পড়ুনঃ  এনআইডি সংশোধন ইসির দরজায় ঘুরছে বছরে ১০ লাখ মানুষ

সফরকালে বাহারছড়ায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি বন্যায় ঘরবাড়ি হারানো পরিবারের পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে গৃহহীন ১০০ পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।
সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েন। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, সড়ক ও অবকাঠামো নিয়ে দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বাঁশখালী সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দলীয়ভাবেও প্রস্তুতি চলছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দলীয় নেতাকর্মীরা কর্মসূচির শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক সহযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হাটহাজারী ও ফটিকছড়ির উদ্দেশে রওনা দেবেন। সফরের অংশ হিসেবে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।

আরও পড়ুনঃ  ক্ষমতার কেন্দ্র গণভবন থেকে রক্তাক্ত গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর

তবে পুরো সফরে বাঁশখালীর বাহারছড়া কর্মসূচিই প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারের পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন এবং সরাসরি ত্রাণ বিতরণকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

হেলিপ্যাড প্রস্তুত, রোববার বাঁশখালী আসছেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ১১:৪৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলার মানুষের পাশে দাঁড়াতে আগামী রোববার (৯ আগস্ট) বাহারছড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন, ত্রাণসামগ্রী বিতরণ করবেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী তার চট্টগ্রাম সফর চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামে এটিই তার প্রথম সফর বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বাঁশখালীতে প্রশাসনিকভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার হেলিকপ্টার অবতরণের জন্য উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকত এলাকায় হেলিপ্যাড প্রস্তুতের কাজ চলছে। পাশাপাশি নিরাপত্তা, যোগাযোগ, অনুষ্ঠানস্থল প্রস্তুত এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে প্রশাসন।

আরও পড়ুনঃ  ক্ষমতার কেন্দ্র গণভবন থেকে রক্তাক্ত গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর

সফরকালে বাহারছড়ায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি বন্যায় ঘরবাড়ি হারানো পরিবারের পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে গৃহহীন ১০০ পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।
সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েন। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, সড়ক ও অবকাঠামো নিয়ে দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বাঁশখালী সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  ইতিহাসের মোড় ঘোরানো অভ্যুত্থান