Dhaka ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ৬৮ ড্রেজার পাইপ ধুনটে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ জামালপুরের মাদারগঞ্জে ৯৭ পিস ইয়াবাসহ তিনজন আটকের পর কারাগারে প্রেরণ আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। জামালপুরের সরিষাবাড়িতেও সারাদেশের ন্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মানার তাগিদ সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত, ৫০ হাজার টাকা জরিমানা পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল কুচিয়ামোড়া টহল পুলিশের অভিযানে কুচিয়ামোড়া থেকে সাংবাদিকের মোটরসাইকেল উদ্ধার: চোর গ্রেপ্তারে থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ​ চিলমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন।

হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পার্লামেন্টের উপ-স্পিকার হাজি বাবাই বলেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং এই পথ ব্যবহার করতে হলে টোল দিতে হবে। তার এই মন্তব্যে গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের মেহের নিউজ জানিয়েছে, হাজি বাবাই হরমুজ প্রণালিকে তেহরানের জন্য একটি লাল রেখ’ বা চূড়ান্ত সীমানা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই প্রণালি সম্পূর্ণভাবে ইরানের হাতে এবং এর জন্য ইরানি মুদ্রা রিয়ালে টোল পরিশোধ করতে হবে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সাধারণত এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ফলে এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ এই বিষয়টি বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। যদিও আলোচনার পর সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রসঙ্গ উল্লেখ করেননি।

আরও পড়ুনঃ  বদলির দুই মাস পরও অবমুক্ত নন সাজেদুল, কার্যকর হচ্ছে না ভূমি সংস্কার বোর্ডের আদেশ?

বর্তমানে দুই দেশের মধ্যে যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখা এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দেয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, দুটি যুদ্ধজাহাজ মাইন অপসারণ করতে প্রণালি অতিক্রম করেছে। তবে ইরান এই দাবি অস্বীকার করেছে। ইরানের বিপ্লবী গার্ডও হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালি দিয়ে কোনো সামরিক জাহাজ প্রবেশের চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে। কৌশলগত এই জলপথকে কেন্দ্র করে দুই দেশের অবস্থান এখনো মুখোমুখি অবস্থায় রয়েছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান
Tag :
জনপ্রিয় পোস্ট

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ৬৮ ড্রেজার পাইপ

হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে

আপডেটের সময়: ০৬:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পার্লামেন্টের উপ-স্পিকার হাজি বাবাই বলেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং এই পথ ব্যবহার করতে হলে টোল দিতে হবে। তার এই মন্তব্যে গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের মেহের নিউজ জানিয়েছে, হাজি বাবাই হরমুজ প্রণালিকে তেহরানের জন্য একটি লাল রেখ’ বা চূড়ান্ত সীমানা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই প্রণালি সম্পূর্ণভাবে ইরানের হাতে এবং এর জন্য ইরানি মুদ্রা রিয়ালে টোল পরিশোধ করতে হবে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সাধারণত এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ফলে এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ এই বিষয়টি বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। যদিও আলোচনার পর সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রসঙ্গ উল্লেখ করেননি।

আরও পড়ুনঃ  ১৭ বছরে পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছিল : আইজিপি