Dhaka ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সমবায়কে উপেক্ষা করে পল্লী উন্নয়ন নয়: জাতীয় পল্লী উন্নয়ন দিবস কমিটিতে ইউসিসিএ সভাপতিদের বাদ দেওয়া কেন উদ্বেগজনক কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ কেন্দুয়ায় ৫শ টাকা পাওনার বিরোধে একজনকে কুপিয়ে হত্যা! মা-ছেলে আটক পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদারগঞ্জে নিজ ঘরে বিষাক্ত সাপের কামড়ে, ছোট্ট শিশুর মৃত্যু ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ বিদ্যুতের দাম বাড়লো

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ৬০০

নিজস্ব প্রতিবেদকঃ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ তথ্য জানান। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের জন্য দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। শুক্রবার পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। ফরম বিক্রি ও জমা দুটিই আজ ও আগামীকাল চলবে। দলের পক্ষ থেকে আমাদের যে মনোনয়ন বোর্ড আছে সেখানে তাদের আবেদনটি যাবে এবং কি পদ্ধতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হবে এটি হয়তো আজকালের মধ্যেই জানা যাবে।

রিজভী বলেন, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বরাবরই বিএনপি যেভাবে তার সংসদ সদস্যদের বাছাই করে ঠিক একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হচ্ছে। অর্থাৎ যারা প্রার্থী হতে ইচ্ছুক তাদের দলের যে মনোনয়ন ফরম সেটি বিতরণ করছি এবং তারা সেটি পূরণ করে যা যা চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলোসহ আমাদের কাছে জমা দেবেন। দুপুর ১টার দিকে দলের সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং বলেন, মনোনয়ন ফরম এখনো কিনছেন নারী নেত্রীরা। এখন পর্যন্ত ছয়শ’র ওপরে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। জমা পড়েছে ৭৮-৭৯টি। আগামীকাল মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। আশা করছি, যারা মনোনয়ন ফরম নিয়েছেন তারা কালই জমা দেবেন।

আরও পড়ুনঃ  জামায়াত নেতারা অপপ্রচার, মিথ্যাচার করে: রিজভী

মনোনয়ন ফরম বিক্রি বেশি ইঙ্গিত করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, এবারের প্রত্যাশা অত্যন্ত বেশি এই কারণেই যে দীর্ঘ ১৬-১৭ বছর এক ভয়ানক দুর্বিষহ পরিস্থিতি অতিক্রম করে আজকের এই জায়গায় উপনীত হয়েছে। একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর আমরা গণতান্ত্রিক চর্চা রীতিনীতি এবং এটি অনুশীলন করার যে পরিবেশ পাওয়া গেছে সেটির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে।

মনোনয়ন ইচ্ছুক প্রার্থী চূড়ান্তের বিষয়ে রিজভী বলেন, বিগত আন্দোলনে নারীদের অনেক অবদান রয়েছে। গত ১৬ বছর যারা ফেসবুকে কোনো স্বাধীন মতামত পেশ করেছেন তাদের গভীর রাতে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। যারা রাজপথে অনেক সক্রিয় ছিলেন তাদের ওপর চলেছে বর্বরোচিত অত্যাচার, নিপীড়ন-নির্যাতন। মিথ্যা মামলা দিয়ে এই নিপীড়ন-নির্যাতনের শেষ ছিল না। অব্যাহত গতিতে নিপীড়ন-নির্যাতন তাদের সহ্য করতে হয়েছে। আমি মনে করি দলের আন্দোলন-সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের সুনাম আছে তাদেরই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

আরও পড়ুনঃ  ঈদ-পরবর্তী সময়েও পর্যটকদের পদচারণায় মুখর বান্দরবান

দলীয় মনোনয়ন প্রক্রিয়া ‘দ্রুত সম্পন্ন করতে হবে’ মন্তব্য করে তিনি বলেন, সময় কম। দ্রুতই দলীয় প্রক্রিয়টা আমাদের সম্পন্ন করতে হবে। কারণ চূড়ান্ত তালিকার প্রার্থীদের আবার নির্বাচন কমিশনে গিয়ে তাদের কাজ আছে। শনিবারও নয়াপল্টনের কার্যালয়ে শিক্ষক, আইনজীবী, শিল্পী, ছাত্রদলের সাবেক নেত্রীরাও মনোনয়ন ফরম কিনেছেন। তাদের মধ্যে আছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইনসহ সাবেক সংসদ সদস্যরা। মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। ১২ এপ্রিল পর্যন্ত ফরম উঠানো এবং জমা দেওয়া যাবে। জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হবে বলে জানান রিজভী।

আরও পড়ুনঃ  ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

গত বুধবার সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ আগামী ১২ মে। নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি, স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সমবায়কে উপেক্ষা করে পল্লী উন্নয়ন নয়: জাতীয় পল্লী উন্নয়ন দিবস কমিটিতে ইউসিসিএ সভাপতিদের বাদ দেওয়া কেন উদ্বেগজনক

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ৬০০

আপডেটের সময়: ০৮:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ তথ্য জানান। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের জন্য দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। শুক্রবার পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। ফরম বিক্রি ও জমা দুটিই আজ ও আগামীকাল চলবে। দলের পক্ষ থেকে আমাদের যে মনোনয়ন বোর্ড আছে সেখানে তাদের আবেদনটি যাবে এবং কি পদ্ধতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হবে এটি হয়তো আজকালের মধ্যেই জানা যাবে।

রিজভী বলেন, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বরাবরই বিএনপি যেভাবে তার সংসদ সদস্যদের বাছাই করে ঠিক একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হচ্ছে। অর্থাৎ যারা প্রার্থী হতে ইচ্ছুক তাদের দলের যে মনোনয়ন ফরম সেটি বিতরণ করছি এবং তারা সেটি পূরণ করে যা যা চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলোসহ আমাদের কাছে জমা দেবেন। দুপুর ১টার দিকে দলের সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং বলেন, মনোনয়ন ফরম এখনো কিনছেন নারী নেত্রীরা। এখন পর্যন্ত ছয়শ’র ওপরে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। জমা পড়েছে ৭৮-৭৯টি। আগামীকাল মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। আশা করছি, যারা মনোনয়ন ফরম নিয়েছেন তারা কালই জমা দেবেন।

আরও পড়ুনঃ  ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

মনোনয়ন ফরম বিক্রি বেশি ইঙ্গিত করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, এবারের প্রত্যাশা অত্যন্ত বেশি এই কারণেই যে দীর্ঘ ১৬-১৭ বছর এক ভয়ানক দুর্বিষহ পরিস্থিতি অতিক্রম করে আজকের এই জায়গায় উপনীত হয়েছে। একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর আমরা গণতান্ত্রিক চর্চা রীতিনীতি এবং এটি অনুশীলন করার যে পরিবেশ পাওয়া গেছে সেটির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে।

মনোনয়ন ইচ্ছুক প্রার্থী চূড়ান্তের বিষয়ে রিজভী বলেন, বিগত আন্দোলনে নারীদের অনেক অবদান রয়েছে। গত ১৬ বছর যারা ফেসবুকে কোনো স্বাধীন মতামত পেশ করেছেন তাদের গভীর রাতে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। যারা রাজপথে অনেক সক্রিয় ছিলেন তাদের ওপর চলেছে বর্বরোচিত অত্যাচার, নিপীড়ন-নির্যাতন। মিথ্যা মামলা দিয়ে এই নিপীড়ন-নির্যাতনের শেষ ছিল না। অব্যাহত গতিতে নিপীড়ন-নির্যাতন তাদের সহ্য করতে হয়েছে। আমি মনে করি দলের আন্দোলন-সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের সুনাম আছে তাদেরই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

আরও পড়ুনঃ  জামায়াত নেতারা অপপ্রচার, মিথ্যাচার করে: রিজভী

দলীয় মনোনয়ন প্রক্রিয়া ‘দ্রুত সম্পন্ন করতে হবে’ মন্তব্য করে তিনি বলেন, সময় কম। দ্রুতই দলীয় প্রক্রিয়টা আমাদের সম্পন্ন করতে হবে। কারণ চূড়ান্ত তালিকার প্রার্থীদের আবার নির্বাচন কমিশনে গিয়ে তাদের কাজ আছে। শনিবারও নয়াপল্টনের কার্যালয়ে শিক্ষক, আইনজীবী, শিল্পী, ছাত্রদলের সাবেক নেত্রীরাও মনোনয়ন ফরম কিনেছেন। তাদের মধ্যে আছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইনসহ সাবেক সংসদ সদস্যরা। মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। ১২ এপ্রিল পর্যন্ত ফরম উঠানো এবং জমা দেওয়া যাবে। জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হবে বলে জানান রিজভী।

আরও পড়ুনঃ  ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার