Dhaka ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মৌচাকে সরকারি বনভূমি দখল করে কারখানা নির্মাণের অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন সম্মিলিত সাংবাদিক পরিষদের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ: সাংবাদিক জিহাদুলের অভিনন্দন গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ৩৯ নং ওয়ার্ডে জামায়াতে মিছিল ও সমাবেশ শ্যামপুরে উদ্ভাবনী আইডিয়া ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুরে ইউএনও’র আকস্মিক পরিদর্শন গ্রামীণ অবকাঠামো রূপান্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দিগন্ত চট্টগ্রামে ব্রাজিল আর্জেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচে কেউ হারেনি: ১-১ গোলে ড্র হয়েছে ধামইরহাটে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত বাউফলে বাজেট নিয়ে নাগরিকদের মতামত ও প্রত্যাশা জানতে সংবাদ সম্মেলন করেছেন: ড. শফিকুল ইসলাম মাসুদ মাদারগঞ্জে প্রাণীসম্পদ কার্যালয়ে আয়োজিত প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

শেয়ার শূন্য হওয়া পাঁচ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা: অর্থ উপদেষ্টা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১৯৭ সময় দেখুন

জ্যেষ্ঠ প্রতিবেদক: একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন যেসব অডিট প্রতিষ্ঠান নিরীক্ষা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “ওই ব্যাংকগুলোর শেয়ারহোল্ডাররা কোন প্রেক্ষাপটে শেয়ার কিনেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। যেসব ব্যাংকের শেয়ার শূন্য করা হয়েছে, সেগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। সম্প্রতি এসব ব্যাংক একীভূত করে নতুন কাঠামোয় আনা হয়েছে।

আরও পড়ুনঃ  নিজে গুলিবিদ্ধ, স্ত্রী সন্তান সম্ভবা কাঁধে ডিভোর্সী বোনের দায়িত্বে থাকা জুলাই যোদ্ধার পাশে জেলা প্রশাসক ফরিদা

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “সাধারণ আমানতকারীদের টাকা ফেরত দেওয়া সরকারের জন্য অগ্রাধিকার। ‘ডিপোজিটরদের টাকা পাওয়া খুবই সরল বিষয়- যার টাকা আছে, সে টাকা পাবে। তবে শেয়ারহোল্ডারদের বিষয়টি জটিল উল্লেখ করে তিনি বলেন, শেয়ার কেনা একটি স্বেচ্ছাসিদ্ধ বিনিয়োগ সিদ্ধান্ত। কেউ বাজারদরে শেয়ার কিনে মালিক হতে চেয়েছেন- এ বিষয়টি ভিন্নভাবে দেখতে হয়। সাধারণ শেয়ারহোল্ডাররা দাবি করছেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগের আর্থিক প্রতিবেদন দেখে তারা শেয়ার কিনেছেন এবং ওই প্রতিবেদনে ব্যাংকগুলো মুনাফা দেখিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “সেটাই তো আমরা পরীক্ষা করছি—কোন প্রেক্ষাপটে শেয়ার কেনা হয়েছে এবং কী করা যায়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর অনন্য উপহার এবার নিজের ঘর পাচ্ছেন সাফজয়ী ঋতুপর্ণা চাকমা

৫ আগস্টের আগে এসব ব্যাংকের আর্থিক প্রতিবেদন যারা অডিট করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা- এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ব্যবস্থা নেওয়া হবেই। বিষয়টি দেখা হচ্ছে। তবে এখনই সব বলা যাবে না। অন্য এক প্রশ্নে ইরান ও নেপাল বাংলাদেশের মতো হতে চায় না- এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “বিষয়টি কোন প্রেক্ষাপটে বলা হয়েছে, তা তিনি জানেন না। বরং বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক মহলের আগ্রহের কথা তুলে ধরে তিনি বলেন, ‘জাতিসংঘ পর্যন্ত বলছে—বাংলাদেশ গ্র্যাজুয়েশন করবে কি না, সেদিকে সবাই তাকিয়ে আছে।’

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে দিনের আলোতেই রমরমা মাদকের ব্যবসা, আতঙ্কে এলাকাবাসী
Tag :
জনপ্রিয় পোস্ট

মৌচাকে সরকারি বনভূমি দখল করে কারখানা নির্মাণের অভিযোগ, তদন্তের দাবি

শেয়ার শূন্য হওয়া পাঁচ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা: অর্থ উপদেষ্টা

আপডেটের সময়: ০৯:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

জ্যেষ্ঠ প্রতিবেদক: একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন যেসব অডিট প্রতিষ্ঠান নিরীক্ষা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “ওই ব্যাংকগুলোর শেয়ারহোল্ডাররা কোন প্রেক্ষাপটে শেয়ার কিনেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। যেসব ব্যাংকের শেয়ার শূন্য করা হয়েছে, সেগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। সম্প্রতি এসব ব্যাংক একীভূত করে নতুন কাঠামোয় আনা হয়েছে।

আরও পড়ুনঃ  বাজেটে দাম কমবে যেসব পণ্যের

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “সাধারণ আমানতকারীদের টাকা ফেরত দেওয়া সরকারের জন্য অগ্রাধিকার। ‘ডিপোজিটরদের টাকা পাওয়া খুবই সরল বিষয়- যার টাকা আছে, সে টাকা পাবে। তবে শেয়ারহোল্ডারদের বিষয়টি জটিল উল্লেখ করে তিনি বলেন, শেয়ার কেনা একটি স্বেচ্ছাসিদ্ধ বিনিয়োগ সিদ্ধান্ত। কেউ বাজারদরে শেয়ার কিনে মালিক হতে চেয়েছেন- এ বিষয়টি ভিন্নভাবে দেখতে হয়। সাধারণ শেয়ারহোল্ডাররা দাবি করছেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগের আর্থিক প্রতিবেদন দেখে তারা শেয়ার কিনেছেন এবং ওই প্রতিবেদনে ব্যাংকগুলো মুনাফা দেখিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “সেটাই তো আমরা পরীক্ষা করছি—কোন প্রেক্ষাপটে শেয়ার কেনা হয়েছে এবং কী করা যায়।

আরও পড়ুনঃ  সংসদের প্রস্তাবিত বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী

৫ আগস্টের আগে এসব ব্যাংকের আর্থিক প্রতিবেদন যারা অডিট করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা- এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ব্যবস্থা নেওয়া হবেই। বিষয়টি দেখা হচ্ছে। তবে এখনই সব বলা যাবে না। অন্য এক প্রশ্নে ইরান ও নেপাল বাংলাদেশের মতো হতে চায় না- এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “বিষয়টি কোন প্রেক্ষাপটে বলা হয়েছে, তা তিনি জানেন না। বরং বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক মহলের আগ্রহের কথা তুলে ধরে তিনি বলেন, ‘জাতিসংঘ পর্যন্ত বলছে—বাংলাদেশ গ্র্যাজুয়েশন করবে কি না, সেদিকে সবাই তাকিয়ে আছে।’

আরও পড়ুনঃ  পাহাড় পেরিয়ে সমতলে মাধবী মার্মা: নোয়াখালী ও নারায়ণগঞ্জের দুই আসনের বিশেষ দায়িত্বে