Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিনাজপুরে আনসার-ভিডিপির জব ফেয়ারে ১২৬ তরুণের চাকরি নিশ্চিত লালমাইয়ে যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা: এলাকায় তীব্র চাঞ্চল্য তেজগাঁও শিল্পাঞ্চল থেকে পুলিশ অ্যাসল্ট মামলার প্রধান আসামি রাজধানী থেকে গ্রেফতার মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পত্নীতলায় ঐতিহাসিক দিবরের দীঘি প্রাচীন সভ্যতার নিদর্শন, পর্যটক আকর্ষণের কেন্দ্র মোংলায় মিথ্যা হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ২৪ ঘন্টার পর কিশোরীর মরদেহ উদ্ধার, গোসল করতে গিয়ে নিহত ২ ভাঙ্গাকুয়াকাটা ৬ লেন প্রকল্পে বাজেট বরাদ্দের দাবি আলালের শান্তিচুক্তির প্রকাশ্য লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র: ইরান হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

শান্তিচুক্তির প্রকাশ্য লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘনে’ যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে ইরান। সর্বশেষ মার্কিন হামলার পর তেহরান এই অভিযোগ তুলেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো এসব নৃশংস হামলা যুদ্ধ শেষ করার সমঝোতা স্মারকের একটি প্রকাশ্য লঙ্ঘন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে যাওয়া একটি পণ্যবাহী জাহাজে ইরানের হামলার জবাবে তাদের বাহিনী শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুতকেন্দ্র এবং উপকূলীয় রাডার অবস্থানে হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ  জামায়াত আমীরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এদিকে বাহরাইনের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভোরে চালানো ইরানি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং এটিকে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‌‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, বেশ কয়েকটি ড্রোন দিয়ে তাদের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এর সঠিক অবস্থান বা লক্ষ্যবস্তুর প্রকৃতি নির্দিষ্ট করে বলা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ঘটনা বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন করছে এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে ব্যাহত করছে।

আরও পড়ুনঃ  এশিয়ার দেশগুলোকে পানি সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের
Tag :
জনপ্রিয় পোস্ট

দিনাজপুরে আনসার-ভিডিপির জব ফেয়ারে ১২৬ তরুণের চাকরি নিশ্চিত

শান্তিচুক্তির প্রকাশ্য লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র: ইরান

আপডেটের সময়: ০৬:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘনে’ যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে ইরান। সর্বশেষ মার্কিন হামলার পর তেহরান এই অভিযোগ তুলেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো এসব নৃশংস হামলা যুদ্ধ শেষ করার সমঝোতা স্মারকের একটি প্রকাশ্য লঙ্ঘন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে যাওয়া একটি পণ্যবাহী জাহাজে ইরানের হামলার জবাবে তাদের বাহিনী শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুতকেন্দ্র এবং উপকূলীয় রাডার অবস্থানে হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ  দুর্নীতি-ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ: টিআইবি

এদিকে বাহরাইনের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভোরে চালানো ইরানি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং এটিকে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‌‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, বেশ কয়েকটি ড্রোন দিয়ে তাদের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এর সঠিক অবস্থান বা লক্ষ্যবস্তুর প্রকৃতি নির্দিষ্ট করে বলা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ঘটনা বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন করছে এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে ব্যাহত করছে।

আরও পড়ুনঃ  ঢাকায় ভূমিকম্প অনুভূত