Dhaka ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে প্রশাসন পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে সভাপতি হলেন আব্দুল মান্নান রানা অভাবের দেয়ালে বন্দি রিকশাচালকের ৩ হাজার পাতার স্বপ্ন! ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধ: অসহায় নব মুসলিম জাকারিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান শনির আখড়া জিয়া সরণি রুটে ময়লার স্তূপ: চরম দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী সমবায়কে উপেক্ষা করে পল্লী উন্নয়ন নয়: জাতীয় পল্লী উন্নয়ন দিবস কমিটিতে ইউসিসিএ সভাপতিদের বাদ দেওয়া কেন উদ্বেগজনক কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ

রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ সংবিধান সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। আজ শনিবার ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো দ্রুত আইনে রূপান্তর করা প্রয়োজন। অন্যথায় বিএনপি স্বৈরশাসনের পথে হাঁটতে পারে, যা জনগণ মেনে নেবে না। নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি গণভোট ও গুম প্রতিকারসহ গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ মেনে নিতে অনীহা দেখাচ্ছে। এসব আইন সবার জন্যই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এগুলো বাতিল হলে সংশ্লিষ্ট কেউই দায় এড়াতে পারবে না।

আরও পড়ুনঃ  জামায়াত নেতারা অপপ্রচার, মিথ্যাচার করে: রিজভী

এ সময় ১১ দলের চলমান বিক্ষোভ সমাবেশের প্রতিও পূর্ণ সমর্থন জানান তিনি। এমনকি তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। নাহিদ বলেন, মানুষের রক্তের ওপর দিয়ে আমরা তাদেরকে (অন্তর্বর্তী সরকার) ক্ষমতা দিয়েছিলাম। তারা আমাদের নিরাশ করেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা দিয়ে যে যার ক্যারিয়ারে ফিরে যাবে তা হবে না। তাদের করা অধ্যাদেশ কেন বাতিল হচ্ছে তা নিয়ে ড. ইউনূসকে মুখ খুলতে হবে। জনগণের কাঠগড়ায় তাদের দাড়াতে হবে। আমি ড. ইউনূসসহ সকল উপদেষ্টাকে রাজপথের বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুনঃ  ​নয়া পল্টনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে প্রশাসন

রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন হবে: নাহিদ ইসলাম

আপডেটের সময়: ০৬:০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ সংবিধান সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। আজ শনিবার ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো দ্রুত আইনে রূপান্তর করা প্রয়োজন। অন্যথায় বিএনপি স্বৈরশাসনের পথে হাঁটতে পারে, যা জনগণ মেনে নেবে না। নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি গণভোট ও গুম প্রতিকারসহ গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ মেনে নিতে অনীহা দেখাচ্ছে। এসব আইন সবার জন্যই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এগুলো বাতিল হলে সংশ্লিষ্ট কেউই দায় এড়াতে পারবে না।

আরও পড়ুনঃ  ​নয়া পল্টনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ

এ সময় ১১ দলের চলমান বিক্ষোভ সমাবেশের প্রতিও পূর্ণ সমর্থন জানান তিনি। এমনকি তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। নাহিদ বলেন, মানুষের রক্তের ওপর দিয়ে আমরা তাদেরকে (অন্তর্বর্তী সরকার) ক্ষমতা দিয়েছিলাম। তারা আমাদের নিরাশ করেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা দিয়ে যে যার ক্যারিয়ারে ফিরে যাবে তা হবে না। তাদের করা অধ্যাদেশ কেন বাতিল হচ্ছে তা নিয়ে ড. ইউনূসকে মুখ খুলতে হবে। জনগণের কাঠগড়ায় তাদের দাড়াতে হবে। আমি ড. ইউনূসসহ সকল উপদেষ্টাকে রাজপথের বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুনঃ  ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী