Dhaka ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান মাদারগঞ্জে গতকালের পর, আবারও আজ হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু….. নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে প্রশাসন পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে সভাপতি হলেন আব্দুল মান্নান রানা অভাবের দেয়ালে বন্দি রিকশাচালকের ৩ হাজার পাতার স্বপ্ন! ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধ: অসহায় নব মুসলিম জাকারিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান শনির আখড়া জিয়া সরণি রুটে ময়লার স্তূপ: চরম দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী সমবায়কে উপেক্ষা করে পল্লী উন্নয়ন নয়: জাতীয় পল্লী উন্নয়ন দিবস কমিটিতে ইউসিসিএ সভাপতিদের বাদ দেওয়া কেন উদ্বেগজনক

যাত্রীবাহী গাড়ির চাপ বেড়েছে বরিশাল-ঢাকা মহাসড়কে

মোঃ সাকিবুল ইসলাম বরিশাল: পরিবার-পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তাই আজ সোমবার সকাল থেকে বরিশাল-ঢাকা মহাসড়কে বেড়েছে যাত্রীবাহী পরিবহনের চাপ। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে যথাসময়ে বিভিন্ন পরিবহনের বাসগুলো যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে বলে জানিয়েছেন শ্রমিকরা। অন্তর নামে এক কাউন্টার ম্যানেজার জানিয়েছেন, ঈদের ছুটি শেষ হলেও মানুষের চাপ সেইভাবে পরিবহনগুলোতে লক্ষ্য করা যায়নি।

তবে আগামী শুক্র ও শনিবার অর্থাৎ ২৭ ও ২৮ মার্চ ঢাকামুখী মানুষের চাপ থাকবে, এটা বোঝা যাচ্ছে। কারণ দুই দিন পরে ২৬ মার্চের ছুটি, আর এর পরেই শুক্র ও শনিবারের ছুটি। যারা এবার ঈদ করতে বাড়িতে এসেছেন, তারা সেই ছুটির হিসাব কষেই এসেছেন। আর এখন যারা ফিরে যাচ্ছেন, তারা অনেকটা স্বস্তিতে যেমন যাচ্ছেন, তেমনি তাদের ঢাকায় ব্যবসা-বাণিজ্য রয়েছে। অর্থাৎ এখন যারা ঢাকায় ফিরছেন, তাদের মধ্যে বেশিরভাগই ব্যবসায়ী ও প্রাইভেট সেক্টরের চাকরিজীবী। তিনি বলেন, স্বাভাবিক সময়ের ভাড়ায় যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে। প্রশাসনিক নজরদারি থাকায় বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। একই কথা জানিয়েছেন যাত্রীরা।

আরও পড়ুনঃ  ন্নয়ন বাজেটের ৪০% কৃষিখাতে চায় কৃষক-ক্ষেতমজুররা

মহসিন নামে এক যাত্রী বলেন, বড় কোম্পানির পরিবহনগুলোতে আগামী শনিবার পর্যন্ত কোনো টিকিট মিলছে না, সব টিকিট আগে থেকে বুকিং হয়ে গেছে, তাই আজ আগেভাগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তেমন একটা চাপ না থাকায় কিছুটা স্বস্তিতেই হবে এ যাত্রা। এদিকে পরিবহন চালকরা বলছেন, মহাসড়কে ঈদের পরের দিনের থেকে আজ যানবাহনের চাপ অনেকটা বেশি, তবে মহাসড়কে দাপিয়ে বেড়ানো অবৈধ থ্রি-হুইলারসহ বিভিন্ন যানবাহনের কারণে যাত্রীদের নিয়ে গন্তব্যে পৌঁছাতে অনেকটাই বেগ পোহাতে হয়। এর থেকে পরিত্রাণ পেতে আইনশৃঙ্খলা বাহিনীর কামনা করেছেন তারা।

আরও পড়ুনঃ  আবারও রক্ত ঝরল পাইন্দং নয়াবাজারে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

এদিকে বরিশালের জেলা প্রশাসক খাইরুল আলম সুমন জানিয়েছেন, রাজধানীমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে এবং যাত্রী হয়রানি ও ভাড়ার নৈরাজ্য ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, মাঠ পর্যায়ে তদারকি চলছে।
আশা করি যাত্রীরা নিরাপদেই কর্মস্থলে ফিরে যেতে পারবেন।

আরও পড়ুনঃ  ঢাকাগামী বাসের মর্মান্তিক দুর্ঘটনা: পলাশবাড়ীতে খাদে পড়ে প্রাণ গেল তরুণীর, আহত ১২
Tag :
জনপ্রিয় পোস্ট

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি

যাত্রীবাহী গাড়ির চাপ বেড়েছে বরিশাল-ঢাকা মহাসড়কে

আপডেটের সময়: ০৭:৫৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

মোঃ সাকিবুল ইসলাম বরিশাল: পরিবার-পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তাই আজ সোমবার সকাল থেকে বরিশাল-ঢাকা মহাসড়কে বেড়েছে যাত্রীবাহী পরিবহনের চাপ। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে যথাসময়ে বিভিন্ন পরিবহনের বাসগুলো যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে বলে জানিয়েছেন শ্রমিকরা। অন্তর নামে এক কাউন্টার ম্যানেজার জানিয়েছেন, ঈদের ছুটি শেষ হলেও মানুষের চাপ সেইভাবে পরিবহনগুলোতে লক্ষ্য করা যায়নি।

তবে আগামী শুক্র ও শনিবার অর্থাৎ ২৭ ও ২৮ মার্চ ঢাকামুখী মানুষের চাপ থাকবে, এটা বোঝা যাচ্ছে। কারণ দুই দিন পরে ২৬ মার্চের ছুটি, আর এর পরেই শুক্র ও শনিবারের ছুটি। যারা এবার ঈদ করতে বাড়িতে এসেছেন, তারা সেই ছুটির হিসাব কষেই এসেছেন। আর এখন যারা ফিরে যাচ্ছেন, তারা অনেকটা স্বস্তিতে যেমন যাচ্ছেন, তেমনি তাদের ঢাকায় ব্যবসা-বাণিজ্য রয়েছে। অর্থাৎ এখন যারা ঢাকায় ফিরছেন, তাদের মধ্যে বেশিরভাগই ব্যবসায়ী ও প্রাইভেট সেক্টরের চাকরিজীবী। তিনি বলেন, স্বাভাবিক সময়ের ভাড়ায় যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে। প্রশাসনিক নজরদারি থাকায় বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। একই কথা জানিয়েছেন যাত্রীরা।

আরও পড়ুনঃ  নাগেশ্বরীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই যুবকের মৃত্যু

মহসিন নামে এক যাত্রী বলেন, বড় কোম্পানির পরিবহনগুলোতে আগামী শনিবার পর্যন্ত কোনো টিকিট মিলছে না, সব টিকিট আগে থেকে বুকিং হয়ে গেছে, তাই আজ আগেভাগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তেমন একটা চাপ না থাকায় কিছুটা স্বস্তিতেই হবে এ যাত্রা। এদিকে পরিবহন চালকরা বলছেন, মহাসড়কে ঈদের পরের দিনের থেকে আজ যানবাহনের চাপ অনেকটা বেশি, তবে মহাসড়কে দাপিয়ে বেড়ানো অবৈধ থ্রি-হুইলারসহ বিভিন্ন যানবাহনের কারণে যাত্রীদের নিয়ে গন্তব্যে পৌঁছাতে অনেকটাই বেগ পোহাতে হয়। এর থেকে পরিত্রাণ পেতে আইনশৃঙ্খলা বাহিনীর কামনা করেছেন তারা।

আরও পড়ুনঃ  শেকড়ের টানে ধূরইলে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত