Dhaka ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিনাজপুর শহর যেন ব্ল্যাকমেইল ও ‘হানিট্রাপ’ অপরাধের স্বর্গরাজ্য! চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায় কুড়িগ্রাম-৪ আসনের এমপিকে প্রাণঢালা অভিনন্দন মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক মশিউর রহমান ডিগ্রী কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ বাঁশখালীতে ৩০ অসহায় নারী পেলেন সেলাই মেশিন, আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান এমপির মাত্র দেড় মাসেই ধসে পড়ল নতুন সড়ক, চন্দ্রগঞ্জের দেওপাড়ায় জনদুর্ভোগ চরমে ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : ডা. শফিকুর রহমান

মাত্র দেড় মাসেই ধসে পড়ল নতুন সড়ক, চন্দ্রগঞ্জের দেওপাড়ায় জনদুর্ভোগ চরমে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২৩ সময় দেখুন

মোঃ ইসমাইল হোসেন: চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দেওপাড়া গ্রামের একটি নবনির্মিত সড়ক নির্মাণের মাত্র দেড় মাসের মাথায় বিভিন্ন স্থানে ধসে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। আজ (৩০ই জুলাই) বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, চন্দ্রগঞ্জ আলহাজ্ব ইব্রাহিমিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন হয়ে খালেকগঞ্জ বাজারমুখী সড়কটির একাধিক স্থানে মাটি সরে গিয়ে কার্পেটিং করা সড়কের একাংশ পাশের ছোট খালে ধসে পড়েছে। কোথাও কোথাও সড়কের প্রস্থ উল্লেখযোগ্যভাবে কমে গেছে, ফলে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের পর পাশের ছোট খাল থেকে মাটি খনন করা হয়। এতে সড়কের এক পাশ অতিরিক্ত খাড়া হয়ে পড়ে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অংশে কোনো সুরক্ষা গার্ড ওয়াল বা প্রতিরোধ ব্যবস্থা নির্মাণ না করায় বৃষ্টির পানি ও মাটির চাপের কারণে সড়কের বিভিন্ন অংশ ধসে পড়েছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: খালাতো নানা আব্দুল হাকিম গ্রেপ্তার

এলাকাবাসীর ভাষ্য, নতুন সড়কটি দীর্ঘদিন টেকসই হবে—এমন প্রত্যাশা থাকলেও অল্প সময়ের মধ্যেই এর এমন বেহাল চিত্র নির্মাণকাজের মান ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে শিক্ষার্থী, পথচারী, মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কের বর্তমান অবস্থা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। স্থানীয়রা অবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, প্রয়োজনীয় গার্ড ওয়াল নির্মাণ এবং পুরো সড়কের কারিগরি মান যাচাই করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও দায়িত্বশীল কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  মোংলায় বিশ্ব বাঘ দিবস উদযাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

দিনাজপুর শহর যেন ব্ল্যাকমেইল ও ‘হানিট্রাপ’ অপরাধের স্বর্গরাজ্য!

মাত্র দেড় মাসেই ধসে পড়ল নতুন সড়ক, চন্দ্রগঞ্জের দেওপাড়ায় জনদুর্ভোগ চরমে

আপডেটের সময়: ০৬:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মোঃ ইসমাইল হোসেন: চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দেওপাড়া গ্রামের একটি নবনির্মিত সড়ক নির্মাণের মাত্র দেড় মাসের মাথায় বিভিন্ন স্থানে ধসে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। আজ (৩০ই জুলাই) বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, চন্দ্রগঞ্জ আলহাজ্ব ইব্রাহিমিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন হয়ে খালেকগঞ্জ বাজারমুখী সড়কটির একাধিক স্থানে মাটি সরে গিয়ে কার্পেটিং করা সড়কের একাংশ পাশের ছোট খালে ধসে পড়েছে। কোথাও কোথাও সড়কের প্রস্থ উল্লেখযোগ্যভাবে কমে গেছে, ফলে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের পর পাশের ছোট খাল থেকে মাটি খনন করা হয়। এতে সড়কের এক পাশ অতিরিক্ত খাড়া হয়ে পড়ে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অংশে কোনো সুরক্ষা গার্ড ওয়াল বা প্রতিরোধ ব্যবস্থা নির্মাণ না করায় বৃষ্টির পানি ও মাটির চাপের কারণে সড়কের বিভিন্ন অংশ ধসে পড়েছে।

আরও পড়ুনঃ  মোংলায় বিশ্ব বাঘ দিবস উদযাপন

এলাকাবাসীর ভাষ্য, নতুন সড়কটি দীর্ঘদিন টেকসই হবে—এমন প্রত্যাশা থাকলেও অল্প সময়ের মধ্যেই এর এমন বেহাল চিত্র নির্মাণকাজের মান ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে শিক্ষার্থী, পথচারী, মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কের বর্তমান অবস্থা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। স্থানীয়রা অবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, প্রয়োজনীয় গার্ড ওয়াল নির্মাণ এবং পুরো সড়কের কারিগরি মান যাচাই করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও দায়িত্বশীল কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান ছাত্রদল নেতা ছবুরের