
মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা, প্রতিনিধি
ভোলার পৌরসভা ১নং ওয়ার্ডের স্টেডিয়াম সড়ক এলাকা থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: জুয়েল (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আজ বুধবার (১০ জুন, ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ভোলার পরিদর্শক মোহাঃ আব্দুস ছাত্তারের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং পার্টি এই অভিযান পরিচালনা করে। রেইডিং পার্টিতে অংশ নেন বিভাগীয় এএসআই মো: মিজানুর রহমান এবং সিপাই মো: মনির হোসেন, মো: ফয়েজ আহম্মেদ ও আব্দুল্লা আল নাজিম।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোলা সদর থানাধীন পৌরসভার ০১নং ওয়ার্ডের স্টেডিয়াম সড়কের দক্ষিণ পাশে ফারুক মিয়ার পাঁচতলা ভবনের নিচ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া আসামি মো: জুয়েলের নিজ দখলীয় তিন কক্ষ বিশিষ্ট ফ্ল্যাটের পূর্ব পাশের শয়নকক্ষে তল্লাশিকালে তার পরনের লুঙ্গির ডান কোচড় থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত
মাদক: অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট।
পরিমাণ: ৭০ (সত্তর) পিস।
ওজন: আনুমানিক ০৭ (সাত) গ্রাম।
আসামির পরিচয়
গ্রেফতারকৃত আসামির নাম মো: জুয়েল (৩১)।
পিতা: মোস্তফা
মাতা: সামসুন নাহার
বর্তমান ঠিকানা: ফারুক মিয়ার বাড়ী, স্টেডিয়াম রোড, পৌর ০১নং ওয়ার্ড, ভোলা সদর, ভোলা।
স্থায়ী ঠিকানা: মোস্তফা মিয়ার বাড়ী, স্টেডিয়াম সড়ক, পৌর ০১নং ওয়ার্ড, ভোলা সদর, ভোলা।
এনআইডি নম্বর: ৫০৬৫৪৫০২৫৫।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাঃ আব্দুস ছাত্তার বাদী হয়ে উদ্ধারকৃত আলামত ও আসামিসহ ভোলা সদর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়েরের জন্য এজাহার জমা দিয়েছেন। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিবেদকের নাম 
























