Dhaka ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা মাগুরাতে হেফজ বিভাগে মাদ্রাসা ছেড়ে বেরিয়ে যায় শিক্ষার্থী ২ দিন পর উদ্ধার দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ঈদগাঁওতে মদ্যপ ও জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ আটক ৬ মৌলভীবাজারে জমিজমার বিরোধে ভাইকে হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫ নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মির্জাপুর বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও রাস্তা ব্যবসার জন্য নয় মানুষের চলাচলের জন্য: ডা. শফিকুর রহমান চট্টগ্রাম চেম্বার অব কমার্সে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় ৯০টিরও বেশি দেশ অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মির্জাপুর বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

জাহাঙ্গীর আলম, প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন গ্রাহক ফোরামের ব্যানারে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। বুধবার সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​সকাল সাড়ে নয়টার দিকে মির্জাপুর বাইপাস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মির্জাপুর বাইপাসের সড়ক প্রদক্ষিণ শেষে বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় অবস্থিত মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। এরপর বিক্ষুব্ধ গ্রাহকরা অফিসের সামনে অবস্থান নিয়ে বিদ্যুৎ সংকট নিরসনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
​পৌর জামায়াতের আমীর মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিল্প-কারখানা ও সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুশিয়ারি দেন।

আরও পড়ুনঃ  স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর

​সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াহ ইয়াহ খান মারুফ, সেক্রেটারি জেনারেল মুফতি আবুল কাশেম মৃধা, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা মনির হোসেন, খেলাফত মজলিসের সভাপতি আসাদুজ্জামান খান ছিটু, এনসিপির উপজেলা সদস্য সচিব লিটন হোসেন, উপজেলা জামায়াত নেতা আল মাসুম কবীর আলমাস, জাহাঙ্গীর হোসেন শাজাহান, ওয়াজ উদ্দিন সিকদার প্রমুখ।

আরও পড়ুনঃ  হিলিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ঠেকাতে পুলিশের সতর্কতা

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিক্ষোভকারীরা কর্মসূচি শেষে স্মারক লিপি দিয়ে চলে গেছে।

টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ সমিতি মির্জাপুর জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোখলেছুর রহমান স্মারক লিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির লক্ষে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিতদের উন্নয়নে, মাদারগঞ্জে ধারাবাহিকভাবে ছাগল, হাঁস-মুরগি বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মির্জাপুর বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

আপডেটের সময়: ০৫:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

জাহাঙ্গীর আলম, প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন গ্রাহক ফোরামের ব্যানারে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। বুধবার সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​সকাল সাড়ে নয়টার দিকে মির্জাপুর বাইপাস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মির্জাপুর বাইপাসের সড়ক প্রদক্ষিণ শেষে বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় অবস্থিত মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। এরপর বিক্ষুব্ধ গ্রাহকরা অফিসের সামনে অবস্থান নিয়ে বিদ্যুৎ সংকট নিরসনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
​পৌর জামায়াতের আমীর মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিল্প-কারখানা ও সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুশিয়ারি দেন।

আরও পড়ুনঃ  উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিতদের উন্নয়নে, মাদারগঞ্জে ধারাবাহিকভাবে ছাগল, হাঁস-মুরগি বিতরণ

​সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াহ ইয়াহ খান মারুফ, সেক্রেটারি জেনারেল মুফতি আবুল কাশেম মৃধা, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা মনির হোসেন, খেলাফত মজলিসের সভাপতি আসাদুজ্জামান খান ছিটু, এনসিপির উপজেলা সদস্য সচিব লিটন হোসেন, উপজেলা জামায়াত নেতা আল মাসুম কবীর আলমাস, জাহাঙ্গীর হোসেন শাজাহান, ওয়াজ উদ্দিন সিকদার প্রমুখ।

আরও পড়ুনঃ  জন্ম থেকেই দুই পা স্বাভাবিকের তুলনায় ছোট। চলাফেরা করতে হয় দুই হাতের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিক্ষোভকারীরা কর্মসূচি শেষে স্মারক লিপি দিয়ে চলে গেছে।

টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ সমিতি মির্জাপুর জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোখলেছুর রহমান স্মারক লিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির লক্ষে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  এক ট্র্যাজিক পরিণতির আড়ালে অভিভাবকত্বের দায়