Dhaka ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস আজ জামালপুরে বন্ধন সীডস-এর গ্রিন স্টার হাইব্রিড মরিচ চাষাবাদে বাম্পার ফলন, কৃষকের মুখে সফলতার হাসি সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ধুনটে জাতীয় যুব দিবসপালিত, উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ জাতীয় যুব দিবসে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা ও যুবমেলা পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল সদ্য এইচএসসি পাস শিক্ষার্থী শ্রাবনের লালপুরে সিনিয়র শিক্ষক মহব্বত আলীকে বিদায় সংবর্ধনা লক্ষ্মীপুরে দুই অবৈধ ইটভাটার চিমনি ধ্বংস, স’মিল উচ্ছেদ কাউনিয়ায় জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন সোহেল রানা

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধার তীব্র নিন্দা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা শহরের ডিবি রোডে এ কর্মসূচি পালিত হয়। ​

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা সদর উপজেলা কমান্ডের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর উপজেলা কমান্ডের আহায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকা এবং সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা।

আরও পড়ুনঃ  রাজশাহীর পুঠিয়ায় আলোচিত হত্যা মামলার পলাতক আসামি স্বাধীনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

​মানববন্ধনে বক্তব্য দেন,​সাবেক জেলা কমান্ডার মুজিবুল হক ছানা,​সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন,​বীর মুক্তিযোদ্ধা খয়বর হোসেন,​বীর মুক্তিযোদ্ধা শাহিদুল আলম তোতা সহ অন্যরা।

আরও পড়ুনঃ  রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.০৬ শতাংশ, ফেল করেছে ৭৫ হাজারের বেশি

​বক্তারা বলেন, দেশের একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনকাজে বাধা দেওয়া অত্যন্ত লজ্জাজনক, অমানবিক ও অপরাধমূলক কর্মকাণ্ড। তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।

​এর আগে, গত ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর টুঙ্গিপাড়ায় ইন্তেকাল করেন। পিরোজপুর সদর উপজেলা প্রাঙ্গণে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়ার প্রস্তুতির সময় বাধা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

পরবর্তীতে পুলিশ লাইন্সে রাষ্ট্রীয় সম্মান ও গভীর রাতে কঠোর পুলিশি পাহারায় তার দাফন সম্পন্ন হয়। এ নিয়ে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

আপডেটের সময়: ০২:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধার তীব্র নিন্দা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা শহরের ডিবি রোডে এ কর্মসূচি পালিত হয়। ​

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা সদর উপজেলা কমান্ডের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর উপজেলা কমান্ডের আহায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকা এবং সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা।

আরও পড়ুনঃ  হামলা- অপহরণের প্রতিবাদে টঙ্গীতে সাংবাদিকদের মানববন্ধন: দোষীদের গ্রেপ্তারের দাবি

​মানববন্ধনে বক্তব্য দেন,​সাবেক জেলা কমান্ডার মুজিবুল হক ছানা,​সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন,​বীর মুক্তিযোদ্ধা খয়বর হোসেন,​বীর মুক্তিযোদ্ধা শাহিদুল আলম তোতা সহ অন্যরা।

আরও পড়ুনঃ  রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.০৬ শতাংশ, ফেল করেছে ৭৫ হাজারের বেশি

​বক্তারা বলেন, দেশের একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনকাজে বাধা দেওয়া অত্যন্ত লজ্জাজনক, অমানবিক ও অপরাধমূলক কর্মকাণ্ড। তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।

​এর আগে, গত ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর টুঙ্গিপাড়ায় ইন্তেকাল করেন। পিরোজপুর সদর উপজেলা প্রাঙ্গণে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়ার প্রস্তুতির সময় বাধা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত