Dhaka ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে প্রশাসন পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে সভাপতি হলেন আব্দুল মান্নান রানা অভাবের দেয়ালে বন্দি রিকশাচালকের ৩ হাজার পাতার স্বপ্ন! ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধ: অসহায় নব মুসলিম জাকারিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান শনির আখড়া জিয়া সরণি রুটে ময়লার স্তূপ: চরম দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী সমবায়কে উপেক্ষা করে পল্লী উন্নয়ন নয়: জাতীয় পল্লী উন্নয়ন দিবস কমিটিতে ইউসিসিএ সভাপতিদের বাদ দেওয়া কেন উদ্বেগজনক কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ

বিমানবন্দর রেলস্টেশনে জমজমাট মাদক ব্যবসা

মোঃ ইকবাল হোসেন, বিশেষ প্রতিনিধি : রাজধানীর ব্যস্ততম এলাকা বিমানবন্দর রেলস্টেশন ঘিরে দিন দিন বাড়ছে মাদক ব্যবসা ও সেবনের ভয়াবহ চিত্র। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত স্টেশন এলাকা ও আশপাশের ফাঁকা জায়গাগুলোতে গড়ে উঠেছে মাদক বেচাকেনার এক অঘোষিত হাট। স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট কিছু অসাধু চক্র নিয়মিতভাবে এখানে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছে। শুধু তাই নয়, স্টেশনের প্ল্যাটফর্ম, আন্ডারপাস এবং পাশের নির্জন স্থানে প্রকাশ্যেই মাদক সেবনের ঘটনাও ঘটছে। এতে করে সাধারণ যাত্রী, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

আরও পড়ুনঃ  নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, প্রতিদিনই এখানে মাদক লেনদেন হয়। অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে মনে হয়। অভিযোগ রয়েছে, এই চক্রের সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির যোগসাজশ থাকায় বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। সচেতন মহল মনে করছেন, দ্রত সময়ের মধ্যে প্রশাসনের কার্যকর অভিযান পরিচালনা না করলে এই এলাকা বড় ধরনের অপরাধ প্রবণতার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত অভিযান পরিচালনা করে মাদকমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ​নয়া পল্টনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে প্রশাসন

বিমানবন্দর রেলস্টেশনে জমজমাট মাদক ব্যবসা

আপডেটের সময়: ০৬:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

মোঃ ইকবাল হোসেন, বিশেষ প্রতিনিধি : রাজধানীর ব্যস্ততম এলাকা বিমানবন্দর রেলস্টেশন ঘিরে দিন দিন বাড়ছে মাদক ব্যবসা ও সেবনের ভয়াবহ চিত্র। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত স্টেশন এলাকা ও আশপাশের ফাঁকা জায়গাগুলোতে গড়ে উঠেছে মাদক বেচাকেনার এক অঘোষিত হাট। স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট কিছু অসাধু চক্র নিয়মিতভাবে এখানে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছে। শুধু তাই নয়, স্টেশনের প্ল্যাটফর্ম, আন্ডারপাস এবং পাশের নির্জন স্থানে প্রকাশ্যেই মাদক সেবনের ঘটনাও ঘটছে। এতে করে সাধারণ যাত্রী, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

আরও পড়ুনঃ  নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, প্রতিদিনই এখানে মাদক লেনদেন হয়। অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে মনে হয়। অভিযোগ রয়েছে, এই চক্রের সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির যোগসাজশ থাকায় বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। সচেতন মহল মনে করছেন, দ্রত সময়ের মধ্যে প্রশাসনের কার্যকর অভিযান পরিচালনা না করলে এই এলাকা বড় ধরনের অপরাধ প্রবণতার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত অভিযান পরিচালনা করে মাদকমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বিএনপির অশিক্ষিত ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত: আসিফ মাহমুদ