
মাসুদ রানা মাসুম, নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এক ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দলীয় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরীসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।
শনিবার সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে সড়ক, ড্রেন, বাজার এলাকা এবং আশপাশের গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিষ্কার করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
এসময় সংসদ সদস্য নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন,
“পরিচ্ছন্নতা একটি নাগরিক দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর ও বাসযোগ্য বান্দরবান গড়ে তুলতে পারি।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর এমন উদ্যোগে এলাকায় ইতিবাচক পরিবর্তনের আশা তৈরি হয়েছে। নিয়মিত এ ধরনের কার্যক্রম চালু থাকলে পৌর এলাকার পরিবেশগত মান উন্নত হবে বলে মনে করছেন তারা।
প্রতিবেদকের নাম 





















