Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিনাজপুর সীমান্তে অনুপ্রবেশ, নারীসহ আটক ৪ তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৭ দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন চিলমারীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও সার বিতরণ ফরিদপুর শোভারামপুর মাদক ব্যবসায়ী নারী আটক মামলা দায়ের নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের ইন্তেকাল নাগরপুরে শিক্ষার্থীদের বিষক্রিয়া: জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি এমপি লাভলুর

নাগরপুরে শিক্ষার্থীদের বিষক্রিয়া: জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি এমপি লাভলুর

সিপনম নাগরপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউবওয়েলের পানি পান করে অসুস্থ হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেছেন, “অন্যায়কারীদের কোনো ছাড় নেই। যারা এ ধরনের জঘন্য কাজ করেছে তারা অমানবিক। তাদের কর্মকাণ্ড অত্যন্ত ন্যাক্কারজনক ও গর্হিত। দোষীদের অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

মঙ্গলবার (২৩ জুন) রাতে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, “সংসদের কার্যক্রম শেষ করেই আমাকে এখানে ছুটে আসতে হয়েছে। আসতেই হবে, কারণ এই ছেলে-মেয়েরা আমাদের সন্তান। তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

আরও পড়ুনঃ  WHRCRS-এর প্রধান আইন উপদেষ্টা নির্বাচিত হলেন অ্যাডভোকেট ছরোয়ার মিয়া, নতুন কমিটি গঠন

এ সময় তিনি চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তাদের চিকিৎসা পরিস্থিতি নিয়ে কথা বলেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির, এমপি রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী ও নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নোয়াখালীর শেকড়, লন্ডনে ‘এক টুকরো বাংলাদেশ’ একই পরিবারের ৪৩ সদস্য যুক্তরাজ্যে স্থায়ী

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের একটি টিউবওয়েলের পানি পান করার পর অন্তত ৩৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসন সংশ্লিষ্ট টিউবওয়েলের পানির নমুনা সংগ্রহ করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দিনাজপুর সীমান্তে অনুপ্রবেশ, নারীসহ আটক ৪

নাগরপুরে শিক্ষার্থীদের বিষক্রিয়া: জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি এমপি লাভলুর

আপডেটের সময়: ০২:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

সিপনম নাগরপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউবওয়েলের পানি পান করে অসুস্থ হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেছেন, “অন্যায়কারীদের কোনো ছাড় নেই। যারা এ ধরনের জঘন্য কাজ করেছে তারা অমানবিক। তাদের কর্মকাণ্ড অত্যন্ত ন্যাক্কারজনক ও গর্হিত। দোষীদের অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

মঙ্গলবার (২৩ জুন) রাতে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, “সংসদের কার্যক্রম শেষ করেই আমাকে এখানে ছুটে আসতে হয়েছে। আসতেই হবে, কারণ এই ছেলে-মেয়েরা আমাদের সন্তান। তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

আরও পড়ুনঃ  তেকানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

এ সময় তিনি চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তাদের চিকিৎসা পরিস্থিতি নিয়ে কথা বলেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান।

আরও পড়ুনঃ  নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের ইন্তেকাল