Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত ট্রাফিক আইন ও গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাউছিয়া আহমদিয়া মীর ছাহারা দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মোড়েলগঞ্জ-শরণখোলার জন্য ২১ হাজার পানির ট্যাংক, রাস্তা, সেতু ও মাদক নির্মূলের দাবি জানালেন এমপি আব্দুল আলীম চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র অসহায় ও কর্মজীবী মানুষের ফ্রি চিকিৎসক সেবায় ওয়াল্টন প্লাজা মোংলায় মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন পত্নীতলায় কাস্টমসের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল ধ্বংস দিনাজপুর সীমান্তে অনুপ্রবেশ, নারীসহ আটক ৪ তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক

দিনাজপুর সীমান্তে অনুপ্রবেশ, নারীসহ আটক ৪

মোঃ আছিরুল ইসলাম উপজেলা প্রতিনিধি

দিনাজপুরে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী নারীসহ চারজনকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (২৪ জুন) সকাল ৬টায় তাদের সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের শালকি মৈজাকুড়ি গ্রাম থেকে আটক করা হয়।
আটকদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন নড়াইল জেলার কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের বাসিন্দা আকুব্বর মোল্লা এবং তার স্ত্রী জাহানারা বেগম।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক তার থেকে আগুন, দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই

বিষয়টি নিশ্চিত করেছেন শংকরপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য পংকজ বসাক।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, “আটক ব্যক্তিরা রাতের আঁধারে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ভোরে শালকি মৈজাকুড়ি গ্রামে তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা আটক করে জিজ্ঞাসাবাদের পর ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। বিজিবিকে খবর দেয়ার পর তারা এসেছেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

আরও পড়ুনঃ  মোবাইল গেম নিয়ে বিরোধে বন্ধুকে হত্যা: শোক ও উদ্বেগের ছায়া কেরানীগঞ্জে

তিনি বলেন, “তারা জীবিকার তাগিদে ভারতে যাতায়াত করতেন বলে তাদের সাথে কথা বলে জেনেছি।”

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান বলেন, “এটি পুশইনের ঘটনা নয়। অনুপ্রবেশের ঘটনা। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  ধুনটে ভয়াবহ রূপ নিয়েছে যমুনা নদীর ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
Tag :
জনপ্রিয় পোস্ট

দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

দিনাজপুর সীমান্তে অনুপ্রবেশ, নারীসহ আটক ৪

আপডেটের সময়: ০৫:৩৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

মোঃ আছিরুল ইসলাম উপজেলা প্রতিনিধি

দিনাজপুরে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী নারীসহ চারজনকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (২৪ জুন) সকাল ৬টায় তাদের সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের শালকি মৈজাকুড়ি গ্রাম থেকে আটক করা হয়।
আটকদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন নড়াইল জেলার কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের বাসিন্দা আকুব্বর মোল্লা এবং তার স্ত্রী জাহানারা বেগম।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

বিষয়টি নিশ্চিত করেছেন শংকরপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য পংকজ বসাক।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, “আটক ব্যক্তিরা রাতের আঁধারে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ভোরে শালকি মৈজাকুড়ি গ্রামে তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা আটক করে জিজ্ঞাসাবাদের পর ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। বিজিবিকে খবর দেয়ার পর তারা এসেছেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

আরও পড়ুনঃ  মোড়েলগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সরব জামায়াত-বিএনপি, মাঠে নেই আওয়ামী লীগ

তিনি বলেন, “তারা জীবিকার তাগিদে ভারতে যাতায়াত করতেন বলে তাদের সাথে কথা বলে জেনেছি।”

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান বলেন, “এটি পুশইনের ঘটনা নয়। অনুপ্রবেশের ঘটনা। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  দেবিদ্বারে মোবাইল কোর্টের বিশেষ অভিযানে ২৬ হাজার টাকা জরিমানা আদায়