Dhaka ০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১ লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে সাজা প্রদান জামালপুরে ভেজাল মসলা তৈরির কারখানা সিলগালা, ৪ জনের ৬ মাস করে কারাদণ্ড ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড সিলেটে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেফতার সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা নিহত চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন কাউনিয়ায় আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন টাঙ্গাইলের ঘাটাইলে পরিবেশ দূষণকারী অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিকলীগ নেতা “মামা-ভাগ্নে”গ্রেপ্তার

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ২০১৮ সালের একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খাঁন (শরিফ) ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রুবেল মাহমুদ কে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পর্কে তাঁরা আপন মামা-ভাগ্নে। গতকাল রোববার (৮ নভেম্বর) রাতে পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সোনামুখী বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (৯ নভেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম খাঁন শরিফ (৫২) এবং উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রুবেল মাহমুদ (৩৭)। শরিফুল ইসলাম খাঁন শরিফ উপজেলার পূর্ব ভরণশাহী গ্রামের মৃত জরিফ খাঁনে(মেম্বা) এর ছেলে। আর রুবেল মাটিকোড়া গ্রামের মৃত আব্দুস সবুর (মেম্বার)এর ছেলে। সম্পর্কে তাঁরা আপন মামা ও ভাগ্নে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে পথসভা করছিলেন। এ সময় ওই পথসভায় হামলা, ককটেল বিস্ফোরণ ও ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

এ ঘটনার দীর্ঘদিন পর, ২০২৪ সালের ১৭ অক্টোবর ধুনট উপজেলা জাসাসের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরনবী তালুকদার বাদী হয়ে সাংবাদিক, শিক্ষক ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৮১ জনের বিরুদ্ধে ধুনট থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। ওই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন গ্রেপ্তার হওয়া এই মামা-ভাগ্নে।

আরও পড়ুনঃ  সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কাজিপুর উপজেলার সোনামুখী বাজার এলাকা থেকে বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১

ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিকলীগ নেতা “মামা-ভাগ্নে”গ্রেপ্তার

আপডেটের সময়: ০২:২২:১২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ২০১৮ সালের একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খাঁন (শরিফ) ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রুবেল মাহমুদ কে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পর্কে তাঁরা আপন মামা-ভাগ্নে। গতকাল রোববার (৮ নভেম্বর) রাতে পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সোনামুখী বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (৯ নভেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম খাঁন শরিফ (৫২) এবং উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রুবেল মাহমুদ (৩৭)। শরিফুল ইসলাম খাঁন শরিফ উপজেলার পূর্ব ভরণশাহী গ্রামের মৃত জরিফ খাঁনে(মেম্বা) এর ছেলে। আর রুবেল মাটিকোড়া গ্রামের মৃত আব্দুস সবুর (মেম্বার)এর ছেলে। সম্পর্কে তাঁরা আপন মামা ও ভাগ্নে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা: প্রধান আসামি-সহ তিনজন গ্রেফতার

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে পথসভা করছিলেন। এ সময় ওই পথসভায় হামলা, ককটেল বিস্ফোরণ ও ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

এ ঘটনার দীর্ঘদিন পর, ২০২৪ সালের ১৭ অক্টোবর ধুনট উপজেলা জাসাসের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরনবী তালুকদার বাদী হয়ে সাংবাদিক, শিক্ষক ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৮১ জনের বিরুদ্ধে ধুনট থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। ওই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন গ্রেপ্তার হওয়া এই মামা-ভাগ্নে।

আরও পড়ুনঃ  বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই। দুই পুলিশ সদস্যকে মারধর, পিকআপ ভাঙচুর; আটক চার নারী