Dhaka ০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজীর দেউড়ির ১৫৫ কেজি ওজনের কোরাল মাছ যেভাবে বিক্রি মাদক ছেড়ে তরুণদের খেলার মাঠে আসার আহ্বান জানালেন মো: পিন্টু রহমান যাদুকাটা নদীতে খেয়া পারাপার বন্ধ ইজারাদারদের দ্বন্দ্বে চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটক চবি জামাল নজরুল গবেষণা কেন্দ্রের এনেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন গাবতলীতে তকির বকুল তলা সামাজিক সংগঠনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মোকামতলায় চুরির প্রস্তুতিকালে চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার পবায় দ্বীনি শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত ‘মথুরা মারকাযুল হুদা মাদ্রাসা ইলিশা-দক্ষিণ আইচা রুটে নিরাপদ সড়কের দাবিতে ভোলায় বাস মালিকদের সংবাদ সম্মেলন

দেবিদ্বারে সিএনজি চালকের ওপর নৃশংস হামলা ও ছিনতাই, থানায় অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৫৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২৩ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে সামান্য পূর্বশত্রুতার জেরে বিল্লাল হোসেন (৪০) নামে এক সিএনজি অটোরিকশা চালকের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। গত ২০ জুলাই (সোমবার) রাতে দেবিদ্বার থানাধীন পশ্চিম ফতেহাবাদ গ্রামস্থ সোহবান মার্কেট সংলগ্ন পাকা রাস্তায় এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তার পথরোধ করে রামদা, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানোর পাশাপাশি এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয় এবং তার কাছে থাকা নগদ ১,৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। আহত বিল্লালের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তার মাথায় ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছেন চিকিৎসক। ​এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে হারুনুর রশিদ শিহাব (৬৫), আবুল হোসেন (৩৫), ফয়সাল ওরফে কালা (১৮) ও মো: খায়ের (২৫)-সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে ২২ জুলাই (বুধবার) রাতে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর পুলিশ সরেজমিনে তদন্ত চালিয়েছে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগী পরিবার এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  যাদুকাটা নদীতে খেয়া পারাপার বন্ধ ইজারাদারদের দ্বন্দ্বে চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটক
Tag :
জনপ্রিয় পোস্ট

চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

দেবিদ্বারে সিএনজি চালকের ওপর নৃশংস হামলা ও ছিনতাই, থানায় অভিযোগ

আপডেটের সময়: ০২:৫৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে সামান্য পূর্বশত্রুতার জেরে বিল্লাল হোসেন (৪০) নামে এক সিএনজি অটোরিকশা চালকের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। গত ২০ জুলাই (সোমবার) রাতে দেবিদ্বার থানাধীন পশ্চিম ফতেহাবাদ গ্রামস্থ সোহবান মার্কেট সংলগ্ন পাকা রাস্তায় এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তার পথরোধ করে রামদা, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানোর পাশাপাশি এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয় এবং তার কাছে থাকা নগদ ১,৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। আহত বিল্লালের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তার মাথায় ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছেন চিকিৎসক। ​এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে হারুনুর রশিদ শিহাব (৬৫), আবুল হোসেন (৩৫), ফয়সাল ওরফে কালা (১৮) ও মো: খায়ের (২৫)-সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে ২২ জুলাই (বুধবার) রাতে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর পুলিশ সরেজমিনে তদন্ত চালিয়েছে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগী পরিবার এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে নাঈম হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড