Dhaka ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ৬৮ ড্রেজার পাইপ ধুনটে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ জামালপুরের মাদারগঞ্জে ৯৭ পিস ইয়াবাসহ তিনজন আটকের পর কারাগারে প্রেরণ আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। জামালপুরের সরিষাবাড়িতেও সারাদেশের ন্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মানার তাগিদ সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত, ৫০ হাজার টাকা জরিমানা পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল কুচিয়ামোড়া টহল পুলিশের অভিযানে কুচিয়ামোড়া থেকে সাংবাদিকের মোটরসাইকেল উদ্ধার: চোর গ্রেপ্তারে থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ​ চিলমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন।

তিন শর্তে যুদ্ধ থামাতে রাজি ইরান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২৩৮ সময় দেখুন

আন্তর্জাতিক ডেক্সঃ চলমান সংঘাত বন্ধের বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে ইরান। তবে যুদ্ধ থামাতে তিনটি শর্ত দিয়েছে দেশটি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার সময় এসব শর্ত তুলে ধরেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, এই শর্তগুলোর ব্যাপারে তেহরানের অবস্থান কঠোর এবং আপসহীন বুধবার (১১ মার্চ) রাশিয়া ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট তার দেশের অবস্থান ব্যাখ্যা করেন।

আরও পড়ুনঃ  এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

পেজেশকিয়ান বলেন, আলোচনার সময় তিনি ইরানের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছেন। তার দাবি, বর্তমান সংঘাতের জন্য দায়ী ‘জায়নিস্ট শাসকগোষ্ঠী’ ও যুক্তরাষ্ট্র, যারা পরিস্থিতিকে উসকে দিয়েছে। যে তিন শর্তে যুদ্ধ বন্ধ করতে চায় ইরান

ইরানের প্রেসিডেন্টের দেওয়া শর্তগুলো হলো- প্রথমত, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বৈধ ও ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, সাম্প্রতিক হামলার কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে যেন আর কোনো ধরনের সামরিক হামলা না ঘটে, সে বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

বিশ্বজুড়ে যখন এই সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে, ঠিক সেই সময়েই ইরানের প্রেসিডেন্টের এই মন্তব্য সামনে এসেছে। অন্যদিকে রাশিয়া ইতোমধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং পরিস্থিতি শান্ত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে তেহরান তাদের ঘোষিত শর্তগুলো নিয়ে আপসহীন অবস্থান বজায় রাখায় সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

আরও পড়ুনঃ  বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান
Tag :
জনপ্রিয় পোস্ট

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ৬৮ ড্রেজার পাইপ

তিন শর্তে যুদ্ধ থামাতে রাজি ইরান

আপডেটের সময়: ০৭:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ডেক্সঃ চলমান সংঘাত বন্ধের বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে ইরান। তবে যুদ্ধ থামাতে তিনটি শর্ত দিয়েছে দেশটি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার সময় এসব শর্ত তুলে ধরেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, এই শর্তগুলোর ব্যাপারে তেহরানের অবস্থান কঠোর এবং আপসহীন বুধবার (১১ মার্চ) রাশিয়া ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট তার দেশের অবস্থান ব্যাখ্যা করেন।

আরও পড়ুনঃ  এই সংসদের মূল্য দুই আনাও নেই ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

পেজেশকিয়ান বলেন, আলোচনার সময় তিনি ইরানের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছেন। তার দাবি, বর্তমান সংঘাতের জন্য দায়ী ‘জায়নিস্ট শাসকগোষ্ঠী’ ও যুক্তরাষ্ট্র, যারা পরিস্থিতিকে উসকে দিয়েছে। যে তিন শর্তে যুদ্ধ বন্ধ করতে চায় ইরান

ইরানের প্রেসিডেন্টের দেওয়া শর্তগুলো হলো- প্রথমত, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বৈধ ও ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, সাম্প্রতিক হামলার কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে যেন আর কোনো ধরনের সামরিক হামলা না ঘটে, সে বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

আরও পড়ুনঃ  ১৭ বছরে পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছিল : আইজিপি

বিশ্বজুড়ে যখন এই সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে, ঠিক সেই সময়েই ইরানের প্রেসিডেন্টের এই মন্তব্য সামনে এসেছে। অন্যদিকে রাশিয়া ইতোমধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং পরিস্থিতি শান্ত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে তেহরান তাদের ঘোষিত শর্তগুলো নিয়ে আপসহীন অবস্থান বজায় রাখায় সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

আরও পড়ুনঃ  নির্মাণের নয় বছর তালাবদ্ধ বরিশাল শিশু হাসপাতাল