Dhaka ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদী থানা পুলিশ, জেলা (ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গত তিন মাসে গ্রেফতার হয়েছে ১০৩ জন তারাগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, পুলিশি অভিযানে ধর্ষক মাহাবুল গ্রেফতার মান্দায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন এমপি ডাঃ টিপু শিশু মুনতাসির বাঁচতে চায় ছয় অস্ত্রোপাচারের পরও থামেনি নিঃস্ব বাবা লড়াই চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড ধুনটে বিশেষ অভিযানে ৪৮টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস আগানগর ইস্পাহানি ঘাটে বুড়িগঙ্গায় মালবাহী ট্রাক নিমজ্জিত: উদ্ধার তৎপরতা অব্যাহত কবে কাটবে ঈদগাঁও উপ-স্বাস্থ্যকেন্দ্রের সংকট? কাউনিয়ায় ১,১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপকের রহস্যজনক মৃত্যু

চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার

মো: আরিফুল ইসলাম,চাটমোহর-ভাঙ্গুড়া (পাবনা): পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ’র দিকনির্দেশনায় চাটমোহর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, ছাইখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, উপজেলার ছাইকোলা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা, মোঃ আব্দুল কুদ্দুস সরকার ওরফে কুদ্দুস খলিফার ছেলে মোঃ জুয়েল রানা (৩১) এবং নিমাইচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১ নম্বর কার্যকারী সদস্য, বড়দানগর গ্রামের বাসিন্দা, মৃত আজগর আলী ফকিরের ছেলে মোঃ জাবেদ আলী (৪৩)। পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে সম্প্রতি বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ জুলাই) গভীর রাতে চাটমোহর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ বাড়ি থেকে দুই নেতাকে আটক করে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জুয়েল রানা দীর্ঘদিন ধরে ছাইকোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অপরদিকে জাবেদ আলী নিমাইচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১ নম্বর কার্যকরী সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

আরও পড়ুনঃ  গোপন বৈঠকের মামলায় ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

চাটমোহর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। এ বিষয়ে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশের অভিযান চলমান থাকবে। আইন-শৃঙ্খলা বিনষ্টকারী কিংবা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।

আরও পড়ুনঃ  শহীদ আহসান হাবিবের দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে ছোট ভাই ও চাচার আবেগঘন পোস্ট,দুই বছরেও বিচার না পাওয়ার অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদী থানা পুলিশ, জেলা (ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গত তিন মাসে গ্রেফতার হয়েছে ১০৩ জন

চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার

আপডেটের সময়: ০৭:৪৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬