Dhaka ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত চট্টগ্রামে ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি-এসপি লামা পৌরসভা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন মাইজভাণ্ডার শরীফে ২৭শে আশ্বিন খোশরোজ শরীফ পালিত স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে ফ্যামিলি কার্ড বিতরণে আটোয়ারীতে প্রেস কনফারেন্স ধামরাইয়ে ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা, প্রশাসনকে খবর; যুবকের ২ মাসের কারাদণ্ড মির্জাপুরে অবৈধ কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি, মা সিএনজি স্টেশনের মালিকের ১ লাখ টাকা জরিমানা চট্টগ্রাম সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৭ টন ইলিশ জব্দ কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন

চাঁদপুরে প্রায় ৭ কোটি টাকা মূল্যের জাল জব্দ

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ জাল এবং ২২টি অন্যান্য জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা। আজ রোববার (১১ অক্টোবর) সকালে জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব জাল জব্দ করা হয়। নৌবাহিনী সূত্রে জানা গেছে, চাঁদপুরের আনন্দবাজার, দাশাদি খাল, শহর মালি, লালপুর, ৩ নম্বর কয়লা ঘাট, চাঁদপুর মোহনা, গাজীর টেক, মিয়ার বাজার, কানুদি ও আমিরাবাদসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা জাল বিধি অনুযায়ী ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ও অটোরিকসা চোরচক্র সহ গ্রেপ্তার ৭

চাঁদপুর নৌবাহিনী কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ফায়িজ কাফী জানান, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা, অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে নৌবাহিনীর সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছে। তিনি জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং মৎস্যসম্পদ রক্ষায় নৌবাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। উল্লেখ্য, গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে নৌবাহিনী।

আরও পড়ুনঃ  বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সাথে মতবিনিময়
Tag :
জনপ্রিয় পোস্ট

ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড

চাঁদপুরে প্রায় ৭ কোটি টাকা মূল্যের জাল জব্দ

আপডেটের সময়: ০৪:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ জাল এবং ২২টি অন্যান্য জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা। আজ রোববার (১১ অক্টোবর) সকালে জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব জাল জব্দ করা হয়। নৌবাহিনী সূত্রে জানা গেছে, চাঁদপুরের আনন্দবাজার, দাশাদি খাল, শহর মালি, লালপুর, ৩ নম্বর কয়লা ঘাট, চাঁদপুর মোহনা, গাজীর টেক, মিয়ার বাজার, কানুদি ও আমিরাবাদসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা জাল বিধি অনুযায়ী ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  হিলিতে নসিমনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪

চাঁদপুর নৌবাহিনী কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ফায়িজ কাফী জানান, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা, অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে নৌবাহিনীর সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছে। তিনি জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং মৎস্যসম্পদ রক্ষায় নৌবাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। উল্লেখ্য, গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে নৌবাহিনী।

আরও পড়ুনঃ  কুমিল্লার পদুয়ার বাজার যেন অপরাধীদের অভয়ারণ্য, ঝুঁকিতে রাতের যাত্রীরা