Dhaka ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত চট্টগ্রামে ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি-এসপি লামা পৌরসভা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন মাইজভাণ্ডার শরীফে ২৭শে আশ্বিন খোশরোজ শরীফ পালিত স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে ফ্যামিলি কার্ড বিতরণে আটোয়ারীতে প্রেস কনফারেন্স ধামরাইয়ে ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা, প্রশাসনকে খবর; যুবকের ২ মাসের কারাদণ্ড মির্জাপুরে অবৈধ কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি, মা সিএনজি স্টেশনের মালিকের ১ লাখ টাকা জরিমানা চট্টগ্রাম সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৭ টন ইলিশ জব্দ কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন

ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৫ সময় দেখুন

​মুহাম্মদ নেজাম উদ্দিন ​বিশেষ প্রতিনিধি, চট্রগ্রাম: ​চট্টগ্রামের ফটিকছড়িতে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে গাজা সেবনের দায়ে মোহাম্মদ আরাফাত উল্লাহ (২৫) নামের এক যুবককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ৮:০০ টা থেকে ৯:০০ টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশের সহায়তায় নাজিরহাট পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।
​দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আরাফাত উল্লাহ নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আবুল মনসুরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চুরকারহাট এলাকায় ভূজপুর থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে প্রকাশ্যে গাজা খাওয়া অবস্থায় আরাফাত উল্লাহকে হাতেনাতে আটক করা হয়।
​পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে জব্দকৃত মাদক ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
​অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সাথে মতবিনিময়
Tag :
জনপ্রিয় পোস্ট

ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড

ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড

আপডেটের সময়: ১২:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

​মুহাম্মদ নেজাম উদ্দিন ​বিশেষ প্রতিনিধি, চট্রগ্রাম: ​চট্টগ্রামের ফটিকছড়িতে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে গাজা সেবনের দায়ে মোহাম্মদ আরাফাত উল্লাহ (২৫) নামের এক যুবককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ৮:০০ টা থেকে ৯:০০ টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশের সহায়তায় নাজিরহাট পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।
​দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আরাফাত উল্লাহ নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আবুল মনসুরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চুরকারহাট এলাকায় ভূজপুর থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে প্রকাশ্যে গাজা খাওয়া অবস্থায় আরাফাত উল্লাহকে হাতেনাতে আটক করা হয়।
​পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে জব্দকৃত মাদক ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
​অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী