Dhaka ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী রুমার পলিকা পাড়ায় সাংগ্রাই উৎসবে জলকেলির আনন্দে মুখর পাহাড় গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিং গরমে মানুষের হাঁসফাঁস বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে গ্যালারিতে জাইমা রহমান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার স্থায়ী যুদ্ধের অবসান চায় ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী জনগণকে গর্জে উঠতে হবে: ডা. শফিকুর রহমান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের সম্পাদিকা রওশন আরা  পাঁচ গ্রামের মানুষের ভরসা ঝুঁকিপূর্ণ কাঠের কালবার্ট,

গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৬৭ সময় দেখুন

​আঃরাজ্জাক সরকার স্টাফ রিপোর্টার: ​গাইবান্ধার পলাশবাড়ীতে মোঃ আল আমিন আত্মসাতের অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে সংবাদ সম্মেলন করছেন মো. শহিদুল ইসলাম। আজ শুক্রবার বিকেলে গাইবান্ধা পূর্ব পাড়াস্থ নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান। ​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, গত ১৫ এপ্রিল ‘প্রতারক’ আলামিন তার নিজ এলাকায় শহিদুল ইসলামের বিরুদ্ধে ৬৫ লক্ষ টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ এনে একটি সংবাদ সম্মেলন করেন। তিনি দাবি করেন, আলামিন এবং তার বাবা জিয়াউল হক পারভেজ সাধারণ মানুষের কাছ থেকে ঘর দেওয়ার নাম করে ২০ থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। এই অনৈতিক কাজে শহিদুল ইসলামের নাম ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় মর্যাদা প্রকল্পের ইউনিয়ন দুর্যোগ স্বেচ্ছাসেবক কমিটির মিটিং

​শহিদুল ইসলাম আরও জানান, আলামিন তার কাছে মাত্র ৫৩টি ঘরের তালিকা ও সামান্য কিছু টাকা জমা দিয়েছিলেন। কিন্তু আলামিন ৩৫০ থেকে ৪০০ ঘর দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা মানুষের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ করেছেন, যা তিনি গতকালকের (১৬ এপ্রিল) সংবাদ সম্মেলনের পর জানতে পারেন।​সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বলেন আমি কোনোদিন কারো সাথে প্রতারণা করিনি এবং অন্যায়ভাবে কারো টাকা আত্মসাৎ করিনি। আমার বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ​তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রতারক আলামিন ও তার বাবা জিয়াউল হক পারভেজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বর্ষবরণ উপলক্ষে নোয়াপাড়া রানার্স ইউনিটি সংগঠনের ফুটবল টুর্নামেন্ট।
Tag :
জনপ্রিয় পোস্ট

১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ০৬:৫৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

​আঃরাজ্জাক সরকার স্টাফ রিপোর্টার: ​গাইবান্ধার পলাশবাড়ীতে মোঃ আল আমিন আত্মসাতের অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে সংবাদ সম্মেলন করছেন মো. শহিদুল ইসলাম। আজ শুক্রবার বিকেলে গাইবান্ধা পূর্ব পাড়াস্থ নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান। ​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, গত ১৫ এপ্রিল ‘প্রতারক’ আলামিন তার নিজ এলাকায় শহিদুল ইসলামের বিরুদ্ধে ৬৫ লক্ষ টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ এনে একটি সংবাদ সম্মেলন করেন। তিনি দাবি করেন, আলামিন এবং তার বাবা জিয়াউল হক পারভেজ সাধারণ মানুষের কাছ থেকে ঘর দেওয়ার নাম করে ২০ থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। এই অনৈতিক কাজে শহিদুল ইসলামের নাম ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  বর্ষবরণ উপলক্ষে নোয়াপাড়া রানার্স ইউনিটি সংগঠনের ফুটবল টুর্নামেন্ট।

​শহিদুল ইসলাম আরও জানান, আলামিন তার কাছে মাত্র ৫৩টি ঘরের তালিকা ও সামান্য কিছু টাকা জমা দিয়েছিলেন। কিন্তু আলামিন ৩৫০ থেকে ৪০০ ঘর দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা মানুষের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ করেছেন, যা তিনি গতকালকের (১৬ এপ্রিল) সংবাদ সম্মেলনের পর জানতে পারেন।​সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বলেন আমি কোনোদিন কারো সাথে প্রতারণা করিনি এবং অন্যায়ভাবে কারো টাকা আত্মসাৎ করিনি। আমার বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ​তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রতারক আলামিন ও তার বাবা জিয়াউল হক পারভেজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ