Dhaka ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দ্বিতীয় ধাপে চালুর পর গ্যাস সংকটে আবারও বন্ধ হলো যমুনা সার কারখানার উৎপাদন কেরানীগঞ্জে স্কুলশিক্ষিকা ডালিয়া আক্তার হত্যা: ৩ জন গ্রেফতার, ৭ দিনের রিমান্ড আবেদন ​ সুবর্ণচরে একই পরিবারের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড গোদাগাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন উদ্ধার আজ প্রবারণা পূর্ণিমা ও কোজাগরী লক্ষ্মীপূজা, উৎসবের আনন্দে মুখর বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায় নাটোরের লালপুরে শীতের আগমনী বার্তা: খেজুরের রস ও গুড় উৎপাদনে ব্যস্ত গাছিরা এই সংসদের মূল্য দুই আনাও নেই ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম ফরিদগঞ্জের সাবেক এমপি সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমানের ইন্তেকাল চট্টগ্রামে অন্যতম শীর্ষ সস্ত্রাসী’ তালিকাভুক্ত বগার ৪ সহযোগী গ্রেপ্তার

কেরানীগঞ্জে স্কুলশিক্ষিকা ডালিয়া আক্তার হত্যা: ৩ জন গ্রেফতার, ৭ দিনের রিমান্ড আবেদন ​

স্টাফ রিপোর্টার: আব্দুর রহমান মোল্লা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুরে নিজ ফ্ল্যাটে সাবেক স্কুলশিক্ষিকা ডালিয়া আক্তার (৪২) হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উন্মোচনে বড় অগ্রগতি অর্জন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

​আজ ২৫ অক্টোবর ২০২৬, রবিবার সকাল ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। ব্রিফিংয়ে উপস্থিত থেকে সার্বিক বিষয়ে সাংবাদিকদের অবগত করেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং পরিদর্শক (তদন্ত) আজগর। ব্রিফিংয়ে জানানো হয়, ঘটনার পর থেকেই পুলিশের একাধিক দল তদন্তে নামে এবং দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  শহীদ ওসমান হাদী হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে ধামরাইয়ে লিফলেট বিতরণ

​মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ডালিয়া আক্তার বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষিকা ছিলেন এবং রসুলপুর এলাকার ‘সুইটেন প্লাজা’ ভবনের তিন তলায় নিজ ফ্ল্যাটে একা বসবাস করতেন। গত ২৩ অক্টোবর ২০২৬ সকালে স্বজনরা খবর পেয়ে বাসায় গিয়ে তাকে বসার ঘরের মেঝেতে ধারালো অস্ত্র দিয়ে গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার দিন সকালে বাসার গৃহকর্মী বাইরে থেকে গেট বন্ধ পেয়ে ডাকাডাকি করলে বোরকা ও মাথায় ছাতা পরিহিত এক ব্যক্তি ভেতর থেকে দ্রুত বের হয়ে চলে যায়। এ ঘটনায় ২৪ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পেনাল কোডের ধারা অনুযায়ী একটি হত্যা মামলা (নম্বর-৬২) দায়ের করা হয়।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জে শিক্ষিকা ডালিয়া আক্তারকে গলা কেটে হত্যা

​হত্যাকাণ্ডের পরপরই প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিঃ) নিতাই চন্দ্র দাস জানান, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতদের সরাসরি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। নির্মম এই হত্যাকাণ্ডের মূল কারণ ও নেপথ্য রহস্য উদঘাটন, অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্র ও আলামত উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্য সহযোগীদের চিহ্নিত করতে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠিয়ে ৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিজয়া দশমী: অশ্রুসিক্ত ভালোবাসায় বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন
Tag :
জনপ্রিয় পোস্ট

দ্বিতীয় ধাপে চালুর পর গ্যাস সংকটে আবারও বন্ধ হলো যমুনা সার কারখানার উৎপাদন

কেরানীগঞ্জে স্কুলশিক্ষিকা ডালিয়া আক্তার হত্যা: ৩ জন গ্রেফতার, ৭ দিনের রিমান্ড আবেদন ​

আপডেটের সময়: ০৪:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

স্টাফ রিপোর্টার: আব্দুর রহমান মোল্লা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুরে নিজ ফ্ল্যাটে সাবেক স্কুলশিক্ষিকা ডালিয়া আক্তার (৪২) হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উন্মোচনে বড় অগ্রগতি অর্জন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

​আজ ২৫ অক্টোবর ২০২৬, রবিবার সকাল ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। ব্রিফিংয়ে উপস্থিত থেকে সার্বিক বিষয়ে সাংবাদিকদের অবগত করেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং পরিদর্শক (তদন্ত) আজগর। ব্রিফিংয়ে জানানো হয়, ঘটনার পর থেকেই পুলিশের একাধিক দল তদন্তে নামে এবং দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  শহীদ ওসমান হাদী হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে ধামরাইয়ে লিফলেট বিতরণ

​মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ডালিয়া আক্তার বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষিকা ছিলেন এবং রসুলপুর এলাকার ‘সুইটেন প্লাজা’ ভবনের তিন তলায় নিজ ফ্ল্যাটে একা বসবাস করতেন। গত ২৩ অক্টোবর ২০২৬ সকালে স্বজনরা খবর পেয়ে বাসায় গিয়ে তাকে বসার ঘরের মেঝেতে ধারালো অস্ত্র দিয়ে গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার দিন সকালে বাসার গৃহকর্মী বাইরে থেকে গেট বন্ধ পেয়ে ডাকাডাকি করলে বোরকা ও মাথায় ছাতা পরিহিত এক ব্যক্তি ভেতর থেকে দ্রুত বের হয়ে চলে যায়। এ ঘটনায় ২৪ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পেনাল কোডের ধারা অনুযায়ী একটি হত্যা মামলা (নম্বর-৬২) দায়ের করা হয়।

আরও পড়ুনঃ  জুরাইন ব্রিজের নিচে বৃদ্ধাকে ফেলে গেল পরিবার: নির্মমতার চরম দৃষ্টান্ত, দোষীদের বিচারের দাবি ​

​হত্যাকাণ্ডের পরপরই প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিঃ) নিতাই চন্দ্র দাস জানান, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতদের সরাসরি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। নির্মম এই হত্যাকাণ্ডের মূল কারণ ও নেপথ্য রহস্য উদঘাটন, অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্র ও আলামত উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্য সহযোগীদের চিহ্নিত করতে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠিয়ে ৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গতির তীব্রতা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে দর্শনা পরিবহণ, নিহত ৩ ও আহত ১৬ ​