
মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকাস্থ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, নিজ বাসার শৌচাগারে ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুহম্মদ শফিকুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামের মিয়াজী বাড়ীর মৌলভী আবদুল হামিদের ছেলে। শিক্ষাজীবনে তিনি ১৯৬৫ সালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে হাদিস বিষয়ে কামিল ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করেন।
পরে ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি লাভ করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে মুহম্মদ শফিকুর রহমান জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। এবং জাতীয় সংসদে ফরিদগঞ্জের এমপি প্রতিনিধিত্ব করেন। তার মৃত্যুতে চাঁদপুর ও ফরিদগঞ্জের সাংবাদিক সমাজ, রাজনৈতিক অঙ্গন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক ও সমবেদনা জানিয়েছেন। এবং স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেদকের নাম 


















