Dhaka ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির, মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন চট্টগ্রাম প্রেস ক্লাবে সিএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে উন্নয়ন সহায়তা বিতরণ ফরিদপুরে দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: খালাতো নানা আব্দুল হাকিম গ্রেপ্তার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ

এসএসসি পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২১২ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৬ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীরা নির্দিষ্ট ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও অনুমতি থাকবে। গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ক্যালকুলেটরের নির্দিষ্ট মডেল উল্লেখ করে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  চবি জামাল নজরুল গবেষণা কেন্দ্রের এনেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

অনুমোদিত ক্যালকুলেটরের মডেলগুলো হলো– এফএক্স ৮২এমএস, এফএক্স ১০০এমএস, এফএক্স ৫৭০এমএস, এফএক্স ৯৯১এমএস, এফএক্স ৯৯১ইএক্স, এফএক্স ৯৯১ইএস, এফএক্স ৯৯১ইএস প্লাস এবং এফএক্স ৯৯১সিডব্লিউ। এরই মধ্যে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে লিখিত পরীক্ষা শুরু হবে, চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

লিখিত পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ, ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। এদিকে, এসএসসি পরীক্ষার বর্ধিত সময়ের ফরম পূরণ কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রম শেষ হবে আগামী ২৪ জানুয়ারি। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফরম পূরণের ফি পরিশোধ করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু

এসএসসি পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর

আপডেটের সময়: ০৭:১০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬