Dhaka ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ৮ নীলফামারীতে জুলাইয়ের চেতনায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান এনসিপির ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক, মোটরসাইকেল ও সিরাপ জব্দ, আটক ১ মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথম এডহক কমিটির সভা,বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত নাচোলে নানা আয়োজনে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত ঈশ্বরদীতে মাদক মামলায় এক ব্যাক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

আমতলীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

জিহাদুল ইসলাম স্টাফ রিপোর্টার: বরগুনার আমতলীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার ৩নং আঠারগাছিয়া ইউনিয়নের শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গলাচিপা গামী সড়কের মোড়ে বটগাছ সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তরিকুল বাছিত (২৪) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত তরিকুল বাছিত গলাচিপা উপজেলার কালিকাপুর নুরিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবু জাফর হাওলাদার ও মাতার নাম শাহিনুর বেগম।

আরও পড়ুনঃ  কোনাবাড়ী সড়কে স্টিকার বাণিজ্যে’ মাসে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদার দিকনির্দেশনায় এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত মাঝে ত্রাণ বিতরণ: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
Tag :
জনপ্রিয় পোস্ট

আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ

আমতলীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেটের সময়: ০৪:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

জিহাদুল ইসলাম স্টাফ রিপোর্টার: বরগুনার আমতলীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার ৩নং আঠারগাছিয়া ইউনিয়নের শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গলাচিপা গামী সড়কের মোড়ে বটগাছ সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তরিকুল বাছিত (২৪) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত তরিকুল বাছিত গলাচিপা উপজেলার কালিকাপুর নুরিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবু জাফর হাওলাদার ও মাতার নাম শাহিনুর বেগম।

আরও পড়ুনঃ  ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক, মোটরসাইকেল ও সিরাপ জব্দ, আটক ১

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদার দিকনির্দেশনায় এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  মান্দায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন এমপি ডাঃ টিপু