
মীর আমিনুল ইসলাম বুলবুল, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :
১আগস্ট কেন্দুয়ার লোকজ সাহিত্য আসর ও চর্চা সাহিত্য আড্ডার উদ্যোগে কবি, লেখক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভায় অংশ নিয়ে তাঁর জীবন, দর্শন ও সৃষ্টিকর্মের নানা দিক তুলে ধরেছেন। এ ধরনের আয়োজন শুধু একজন মহান শিল্পীকে স্মরণই নয়, আমাদের লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক শিকড়কে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।
নেএকোনা ৩কেন্দুয়া -আটপাড়ার
মাননীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী মহোদয় লোকজ সাহিত্য আসর কেন্দুয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, সংস্কৃতিকে ধারণ করে যে সমাজ এগিয়ে যায়, সেই সমাজই ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করতে পারে।
জালাল উদ্দীন খাঁর মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িকতার বাণী আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকুক।
কেন্দুয়া চর্চা সাহিত্য আড্ডার আয়োজনে উপজেলা চত্বরে জালাল মঞ্চে অনুষ্ঠিত জালাল উদ্দীন খাঁর প্রয়াণ দিবস উপলক্ষে “চৌরাশি লাখের বাজার” স্মরণানুষ্ঠানে মধ্যমণি ছিলেন জালাল উদ্দীন খাঁর পৌত্র তৌফিক আহমেদ খান। ছড়াকার কবি রহমান জীবনের সঞ্চালনায় লোকজ সংস্কৃতি শিল্পী সিরাজ উদ্দিন খান, হবিল সরকারসহ সংস্কৃতিকর্মী, শিল্পী, কবি, লেখক ও গুণীজন উপস্হিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















