Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদগঞ্জের সাবেক এমপি সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমানের ইন্তেকাল চট্টগ্রামে অন্যতম শীর্ষ সস্ত্রাসী’ তালিকাভুক্ত বগার ৪ সহযোগী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ: জাল ও সরঞ্জাম আগুন দিয়ে ধ্বংস পঙ্গু সিএনজি চালকের চিকিৎসার দায়িত্ব নিলেন বিসিবি পরিচালক আসিফ রব্বানী নগরকান্দায় ৪৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন পরীক্ষা অনুষ্ঠিত চরণদ্বীপ দরবারে মাইজভান্ডারী কাফেলার শুভাগমন লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার ফুটপাতে দোকান বসালেই মালামাল ক্রোক, মামলা: (ডিএসসিসি) প্রশাসক ১৭ বছরে পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছিল : আইজিপি

লালপুরে হ্যাকিং ও প্রতারক চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৩৩ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং অনলাইন প্রতারণার অভিযোগে নাটোরের লালপুরে চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন পরীক্ষা অনুষ্ঠিত

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকাল ৯টা ৫ মিনিটে লালপুর থানার মনিহারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) এ জে মিন্টু ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

মনিহারপুর এলাকার মোঃ হাসিবুল ইসলামের নির্মাণাধীন বাড়ির দক্ষিণ পাশে আমগাছের নিচে অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ সেলিম রেজাকে (২৬) আটক করা হয়। আটককৃত সেলিম রেজা লালপুর থানার মনিহারপুর (উত্তরপাড়া) গ্রামের মোঃ রফিকুল ইসলাম ও মোছাঃ সেলিনা বেগমের ছেলে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় বনলতা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ১৩ বছরের সামিউলের

লালপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী একটি সংঘবদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিং ও অনলাইন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

আরও পড়ুনঃ  দক্ষিণ গফরগাঁও কান্দিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এ বিষয়ে লালপুর থানায় আটককৃত আসামীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭(২)(খ)/২১(২)/২২(২)/২৭ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদগঞ্জের সাবেক এমপি সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমানের ইন্তেকাল

লালপুরে হ্যাকিং ও প্রতারক চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার

আপডেটের সময়: ০৫:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং অনলাইন প্রতারণার অভিযোগে নাটোরের লালপুরে চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  দক্ষিণ গফরগাঁও কান্দিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকাল ৯টা ৫ মিনিটে লালপুর থানার মনিহারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) এ জে মিন্টু ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

মনিহারপুর এলাকার মোঃ হাসিবুল ইসলামের নির্মাণাধীন বাড়ির দক্ষিণ পাশে আমগাছের নিচে অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ সেলিম রেজাকে (২৬) আটক করা হয়। আটককৃত সেলিম রেজা লালপুর থানার মনিহারপুর (উত্তরপাড়া) গ্রামের মোঃ রফিকুল ইসলাম ও মোছাঃ সেলিনা বেগমের ছেলে।

আরও পড়ুনঃ  স্কয়ার মাস্টার বাড়ি বাজারে চীনা ফুশেং সিগারেটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার

লালপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী একটি সংঘবদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিং ও অনলাইন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার