Dhaka ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জব্দ ৬,৩৯০ পিস চট্টগ্রাম বন্দরে কন্টেইনার গায়েব সক্রিয় জালিয়াতি চক্র কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ধুনটে যৌথ মোবাইল কোর্ট অভিযান মাদকসহ গ্রেফতার ও নিষিদ্ধ জাল ধ্বংস নাটোর লালপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক শরণখোলায় স্থানীয় নির্বাচন ঘিরে সরগরম মাঠ, বদলাচ্ছে প্রার্থী সমীকরণ নাটোর বরাইগ্রামে বশিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: নাটোরের জেলা প্রশাসক সাঘাটা কচুয়া হিন্দুপাড়ার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি

বৃষ্টিতে গর্তে ভরা ঘোড়াঘাটের মহাসড়ক, সতর্কতামূলক নিশানা না থাকায় বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

মোঃরিফাত হোসেন, ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:

৮৮২ কোটি টাকা ব্যয়ে প্রশস্ত ও সংস্কার করা গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট অংশে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও উঁচু-নিচু ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ এসব স্থানে কোনো ধরনের সতর্কতামূলক সাইনবোর্ড বা নির্দেশক না থাকায় প্রতিদিন দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

সোমবার (১৩জুলাই) সরেজমিনে দেখা যায়, ঘোড়াঘাট বাস টার্মিনাল থেকে হরিপাড়া হাট পর্যন্ত মহাসড়কের একাধিক স্থানে গর্ত তৈরি হয়েছে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে গর্তগুলো পানিতে তলিয়ে থাকায় চালকদের জন্য ঝুঁকি আরও বেড়েছে। এর মধ্যে রানীগঞ্জ বাজারের ব্র্যাক অফিসসংলগ্ন সড়কের অংশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনে ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের এমন বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড, ব্যারিকেড বা প্রতিফলক না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

মোটরসাইকেল চালক আব্দুল আলিম বলেন, তিনি প্রতিদিন রানীগঞ্জ বাজারে যাতায়াত করেন। বৃষ্টির সময় গর্তগুলো পানিতে ঢেকে থাকায় কোনটি গর্ত তা বোঝা যায় না। হঠাৎ গর্তে পড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থাকে।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে রাস্তার ওপর মাছের দোকান: মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

মাইক্রোবাস চালক মেহেদী হাসান বলেন, সড়কের উঁচু-নিচু ঢেউ ও গর্তের কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। বিশেষ করে রাত ও বৃষ্টির সময় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

সড়ক ও জনপদ (সওজ) দিনাজপুর কার্যালয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ-দিনাজপুর ১০৬ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ককে ৪২ ফুট প্রশস্ত ও উন্নয়ন করতে ২০১৭-১৮ অর্থবছরে ৮৮২ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়। ২০১৮ সালের ১ জুলাই কাজ শুরু হয়ে ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রকল্পের কাজ শেষ হয়।

আরও পড়ুনঃ  রংপুরে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জব্দ ৬,৩৯০ পিস

এ বিষয়ে সড়ক ও জনপদ (সওজ) দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। দ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করিয়ে প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অংশে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জব্দ ৬,৩৯০ পিস

বৃষ্টিতে গর্তে ভরা ঘোড়াঘাটের মহাসড়ক, সতর্কতামূলক নিশানা না থাকায় বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

আপডেটের সময়: ০৭:০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

মোঃরিফাত হোসেন, ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:

৮৮২ কোটি টাকা ব্যয়ে প্রশস্ত ও সংস্কার করা গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট অংশে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও উঁচু-নিচু ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ এসব স্থানে কোনো ধরনের সতর্কতামূলক সাইনবোর্ড বা নির্দেশক না থাকায় প্রতিদিন দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

সোমবার (১৩জুলাই) সরেজমিনে দেখা যায়, ঘোড়াঘাট বাস টার্মিনাল থেকে হরিপাড়া হাট পর্যন্ত মহাসড়কের একাধিক স্থানে গর্ত তৈরি হয়েছে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে গর্তগুলো পানিতে তলিয়ে থাকায় চালকদের জন্য ঝুঁকি আরও বেড়েছে। এর মধ্যে রানীগঞ্জ বাজারের ব্র্যাক অফিসসংলগ্ন সড়কের অংশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুনঃ  নজিপুরে ওষুধ বিক্রয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের এমন বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড, ব্যারিকেড বা প্রতিফলক না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

মোটরসাইকেল চালক আব্দুল আলিম বলেন, তিনি প্রতিদিন রানীগঞ্জ বাজারে যাতায়াত করেন। বৃষ্টির সময় গর্তগুলো পানিতে ঢেকে থাকায় কোনটি গর্ত তা বোঝা যায় না। হঠাৎ গর্তে পড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থাকে।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জের হাওয়াই রোডে, মোটরসাইকেল সংঘর্ষে কিশোরের মৃত্যু

মাইক্রোবাস চালক মেহেদী হাসান বলেন, সড়কের উঁচু-নিচু ঢেউ ও গর্তের কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। বিশেষ করে রাত ও বৃষ্টির সময় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

সড়ক ও জনপদ (সওজ) দিনাজপুর কার্যালয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ-দিনাজপুর ১০৬ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ককে ৪২ ফুট প্রশস্ত ও উন্নয়ন করতে ২০১৭-১৮ অর্থবছরে ৮৮২ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়। ২০১৮ সালের ১ জুলাই কাজ শুরু হয়ে ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রকল্পের কাজ শেষ হয়।

আরও পড়ুনঃ  বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ