Dhaka ০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ৮ নীলফামারীতে জুলাইয়ের চেতনায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান এনসিপির ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক, মোটরসাইকেল ও সিরাপ জব্দ, আটক ১ মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথম এডহক কমিটির সভা,বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত নাচোলে নানা আয়োজনে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত ঈশ্বরদীতে মাদক মামলায় এক ব্যাক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পিরোজপুর প্রতিনিধঃ  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, ‘পাট আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। একসময় এই সোনালী আঁশেই বিশ্বজুড়ে বাংলাদেশের পরিচিতি ছিল, তবে বর্তমানে এ খাতটি কিছুটা পিছিয়ে পড়েছে।’ শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ‘টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতেহারে বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করা এবং এ খাতে নতুন বৈচিত্র্য এনে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল। তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আমরা আবারও প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলব এবং মানুষকে চট ও পাটের পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করব।

আরও পড়ুনঃ  দেওয়ালে নেই প্রাচীর, সেবার মান তলানিতে: অরক্ষিত গাইবান্ধার বল্লমঝাড় উপ-স্বাস্থ্য কেন্দ্র

ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দফতরে পাটপণ্যের ব্যবহার বাড়াতে সরকার উদ্যোগী হয়েছে বলেও জানান তিনি। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে পাটের ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। শরীফুল আলম বলেন, ‘আমাদের সরকারের মেয়াদ কম হলেও আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি, যাতে অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান ফলাফল পাওয়া যায়। পাটের ফলন ও মানসম্পন্ন বীজ উৎপাদন বৃদ্ধি, বন্ধ মিলগুলো চালু করা এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি।’ এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লবসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নওগাঁর মান্দা ফেরিঘাটে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা
Tag :
জনপ্রিয় পোস্ট

আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ

পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

আপডেটের সময়: ০৬:৫২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

পিরোজপুর প্রতিনিধঃ  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, ‘পাট আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। একসময় এই সোনালী আঁশেই বিশ্বজুড়ে বাংলাদেশের পরিচিতি ছিল, তবে বর্তমানে এ খাতটি কিছুটা পিছিয়ে পড়েছে।’ শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ‘টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতেহারে বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করা এবং এ খাতে নতুন বৈচিত্র্য এনে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল। তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আমরা আবারও প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলব এবং মানুষকে চট ও পাটের পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করব।

আরও পড়ুনঃ  বাগমারা'য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭

ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দফতরে পাটপণ্যের ব্যবহার বাড়াতে সরকার উদ্যোগী হয়েছে বলেও জানান তিনি। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে পাটের ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। শরীফুল আলম বলেন, ‘আমাদের সরকারের মেয়াদ কম হলেও আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি, যাতে অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান ফলাফল পাওয়া যায়। পাটের ফলন ও মানসম্পন্ন বীজ উৎপাদন বৃদ্ধি, বন্ধ মিলগুলো চালু করা এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি।’ এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লবসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অগ্নিসংযোগে সর্বস্ব পুড়ে ছাই, দিশেহারা ভুক্তভোগী পরিবার