Dhaka ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিএনপি চিলমারী ইউনিয়ন শাখার আহব্বায়ক কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎কাশিমপুর সড়ক উন্নয়ন শুভ উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে বগুড়ায় বড় বার্তা পাঁচ জেলার সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনার তাগিদ, উঠল বগুড়া বিভাগ গঠনের দাবিও স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের পেরেন্টস ডে- ২০২৬ অনুষ্ঠিত: প্রধান অতিথি সাংসদ আবু সুফিয়ান ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২ লামায় সরকারি বমু রিজার্ভ গিলছেন আ’লীগ নেত্রী, অবৈধ স্থাপনা নির্মাণে ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি

ধামইরহাটে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসার শিক্ষককে গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১৫২ সময় দেখুন

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ১০ বছর বয়সের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসার আরবি শিক্ষক হাফেজ মমিনুল হককে (২৬) গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান।মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার ইসবপুর ইউনিয়নের বাদাল উলুম আশরাফিয়া থানবিয়া কওমি হাফিজিয়া মাদরাসয় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাদাল উলুম আশরাফিয়া থানবিয়া কওমি হাফিজিয়া মাদরাসার সভাপতি নূরন্নবী হোসেন বৃহস্পতিবার বিকেলে বাদি হয়ে ধামইরহাট ধানায় একটি মামলা দায়ের করেন।শিক্ষকের বিচার চেয়ে খাতিজা বলেন, ছেলেকে কোরআনের হাফেজ বানানোর জন্য মাদরাসায় ভর্তি করেছিলাম। আজ সকালে জানতে পারি মাদরাসার শিক্ষক ছেলের সঙ্গে খারাপ কাজ করেছে। একজন হুজুর কি করে এমন খারাপ কাজ করতে পারে। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এ কারণে প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ফরিদপুরে ইউসুফ ফকির হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি

এবিষয়ে মাদরাসার সভাপতি নূরন্নবী সময়ের আলোকে বলেন, বাদাল উলুম আশরাফিয়া থানবিয়া কওমি হাফিজিয়া মাদরাসার বোর্ডিংয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে কোরআনের হাফেজের জন্য পড়াশোনা করাচ্ছিলেন তাঁর পরিবার। গত মঙ্গলবার রাতে ওই শিক্ষক তার শোবার কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে।নূরন্নবী আরও জানান, ঘটনার পরের দিন বুধবার বলাৎকারের বিষয়টি সহপাঠীদের জানালে, সহপাঠীরা পরিবারের কাছে শিক্ষকের বিরুদ্ধে এবিষয়ে অভিযোগ করে। এরপর বিষয়টি জানাজানি হলে মাদরাসা কমিটির অন্যান্য সদস্যদের সহযোগিতায় স্থানীয়রা হাফেজ মমিনুল হককে বৃহস্পতিবার সকালে আটক করে পুলিশকে খবর দেয়।ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে শিক্ষার্থী বলাৎকারের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর ভুক্তভোগী ওই শিক্ষার্থী ও শিক্ষককে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে ধর্ষণ মামলা দায়েরের মাধ্যমে ওই শিক্ষককে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

আরও পড়ুনঃ  ভাঙ্গা রিলিং ও সরিয়ে ফেলল স্ল্যাব: সাদারঘর ব্রিজ যেন এক মৃত্যুফাঁদ, বড় দুর্ঘটনার আশঙ্কা
Tag :
জনপ্রিয় পোস্ট

সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ধামইরহাটে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসার শিক্ষককে গ্রেফতার

আপডেটের সময়: ১০:৫৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ১০ বছর বয়সের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসার আরবি শিক্ষক হাফেজ মমিনুল হককে (২৬) গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান।মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার ইসবপুর ইউনিয়নের বাদাল উলুম আশরাফিয়া থানবিয়া কওমি হাফিজিয়া মাদরাসয় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাদাল উলুম আশরাফিয়া থানবিয়া কওমি হাফিজিয়া মাদরাসার সভাপতি নূরন্নবী হোসেন বৃহস্পতিবার বিকেলে বাদি হয়ে ধামইরহাট ধানায় একটি মামলা দায়ের করেন।শিক্ষকের বিচার চেয়ে খাতিজা বলেন, ছেলেকে কোরআনের হাফেজ বানানোর জন্য মাদরাসায় ভর্তি করেছিলাম। আজ সকালে জানতে পারি মাদরাসার শিক্ষক ছেলের সঙ্গে খারাপ কাজ করেছে। একজন হুজুর কি করে এমন খারাপ কাজ করতে পারে। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এ কারণে প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ফরিদপুরে ইউসুফ ফকির হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি

এবিষয়ে মাদরাসার সভাপতি নূরন্নবী সময়ের আলোকে বলেন, বাদাল উলুম আশরাফিয়া থানবিয়া কওমি হাফিজিয়া মাদরাসার বোর্ডিংয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে কোরআনের হাফেজের জন্য পড়াশোনা করাচ্ছিলেন তাঁর পরিবার। গত মঙ্গলবার রাতে ওই শিক্ষক তার শোবার কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে।নূরন্নবী আরও জানান, ঘটনার পরের দিন বুধবার বলাৎকারের বিষয়টি সহপাঠীদের জানালে, সহপাঠীরা পরিবারের কাছে শিক্ষকের বিরুদ্ধে এবিষয়ে অভিযোগ করে। এরপর বিষয়টি জানাজানি হলে মাদরাসা কমিটির অন্যান্য সদস্যদের সহযোগিতায় স্থানীয়রা হাফেজ মমিনুল হককে বৃহস্পতিবার সকালে আটক করে পুলিশকে খবর দেয়।ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে শিক্ষার্থী বলাৎকারের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর ভুক্তভোগী ওই শিক্ষার্থী ও শিক্ষককে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে ধর্ষণ মামলা দায়েরের মাধ্যমে ওই শিক্ষককে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

আরও পড়ুনঃ  নীলফামারীতে জুলাইয়ের চেতনায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান এনসিপির