Dhaka ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জব্দ ৬,৩৯০ পিস চট্টগ্রাম বন্দরে কন্টেইনার গায়েব সক্রিয় জালিয়াতি চক্র কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ধুনটে যৌথ মোবাইল কোর্ট অভিযান মাদকসহ গ্রেফতার ও নিষিদ্ধ জাল ধ্বংস নাটোর লালপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক শরণখোলায় স্থানীয় নির্বাচন ঘিরে সরগরম মাঠ, বদলাচ্ছে প্রার্থী সমীকরণ নাটোর বরাইগ্রামে বশিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: নাটোরের জেলা প্রশাসক সাঘাটা কচুয়া হিন্দুপাড়ার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি

ডিমলায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার ও অনুদানের চেক বিতরণ

আরিফ ইসলাম আলাল,ডিমলা উপজেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তার চেক, সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ​আজ ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ ডিমলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন, হুইলচেয়ার ও চেক তুলে দেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিতরণকৃত এই সহায়ক উপকরণ ও সেলাই মেশিন ডিমলার অসহায় মানুষদের স্বাবলম্বী করতে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ​উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভয়ে থমকে আছে গাজীপুরে বন উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জব্দ ৬,৩৯০ পিস

ডিমলায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার ও অনুদানের চেক বিতরণ

আপডেটের সময়: ০৭:০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

আরিফ ইসলাম আলাল,ডিমলা উপজেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তার চেক, সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ​আজ ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ ডিমলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন, হুইলচেয়ার ও চেক তুলে দেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিতরণকৃত এই সহায়ক উপকরণ ও সেলাই মেশিন ডিমলার অসহায় মানুষদের স্বাবলম্বী করতে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ​উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় তন্ময় ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা